News Flash

  • Home
  • বাণিজ্য
  • Stock Market: ধাক্কা কাটিয়ে ঘুরে দাড়াচ্ছে শেয়ার বাজার, সেনসেক্স বাড়ল ৪০০ পয়েন্ট
Image

Stock Market: ধাক্কা কাটিয়ে ঘুরে দাড়াচ্ছে শেয়ার বাজার, সেনসেক্স বাড়ল ৪০০ পয়েন্ট

মুম্বাই, ৯ মার্চ (হি. স.) : ধাক্কা কাটিয়ে ঘুড়ে দাড়ালো দেশের শেয়ার বাজারের সূচক। বুধবার লেনদেনের শুরু থেকে তেজিভাব ছিল শেয়ার বাজারে। এশিয়ার শেয়ার বাজারেও এদিন অনেকটা ঘুরে দাঁড়িয়ে লেনদেন হচ্ছে। গতকালও চাঙ্গা থেকেই লেনদেন শেষ করেছিল দেশের শেয়ার বাজার।

এদিন দেশের শেয়ার বাজারে ওপেনিংয়ের দিকে চোখ রাখলে দেখা যাবে যে, বম্বে স্টক এক্সচেঞ্চের সূচক সেনসেক্স ৩৬৯ পয়েন্ট বেড়ে ৫৩,৭৯৩ অঙ্কে খোলে। নিফটিও বাড়ে ৬৫ পয়েন্ট। এভাবে সামান্য হলেও চাঙ্গাভাব নিয়ে নিফটি ১৬,০৭৮ অঙ্কে লেনদেন শুরু করে। এদিনের লেনদেনে ব্যাঙ্ক নিফটি, মেটাল ও প্রাইভেট ব্যাঙ্ক ছাড়া বাকি সমস্ত সেক্টোরিয়াল সূচকেই তেজিভাব দেখা গিয়েছে। যে সেক্টরগুলিতে তেজিভাব রয়েছে, সেগুলির মধ্যে সর্বাগ্রে মিডিয়া শেয়ার। এক্ষেত্রে ২.৪ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। হেলথ কেয়ার ইনডেক্সেও ১.৪২ শতাংশ তেজিভাব দেখা গিয়েছে। আইটি শেয়ারও ১.৩৫ শতাংশ মজবুত হয়েছে। ফার্মা শেয়ার বেড়েছে ১.৩০ শতাংশ। এছাড়াও অটো, কনজিউমার ডিউরাবেলসেও তেজিভাব দেখা গিয়েছে। এদিন যে শেয়ারগুলির দর বেড়েছে সেগুলির মধ্যে রয়েছে আদানি পোর্টস। এক্ষেত্রে ২.২৪ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। ইনফোসিস ২.১৪ শতাংশ, টেক মাহিন্দ্রা ২.০৯ শতাংশ ওপরে রয়েছে। সান ফার্মা ১.৯৬ শতাংশ এবং মারুতির শেয়ার ১.৮৬ শতাংশ বেড়েছে।

Releated Posts

শ্রম দিবসে আপনি বাত, আপন কে সাথ’ উদ্যোগ চালু করলেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১ মে(আইএএনএস): বিশ্ব শ্রম দিবস উপলক্ষে নিজের কর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ বাড়াতে নতুন উদ্যোগ ঘোষণা করলেন গৌতম…

ByByTaniya Chakraborty May 1, 2026

ইরান সংকটে অচলাবস্থা, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ল ০.৭৩ শতাংশ

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): ইরান সংকট সমাধানে কূটনৈতিক আলোচনা অচলাবস্থায় পৌঁছানোর ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ফের বৃদ্ধি পেয়েছে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

এপ্রিল মাসে জিএসটি আদায় সর্বোচ্চ, প্রায় ২.৪৩ লক্ষ কোটি টাকায় পৌঁছাল

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): দেশে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি আদায় এপ্রিল মাসে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সরকারি তথ্য…

ByByTaniya Chakraborty May 1, 2026

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণ প্রক্রিয়া চলবে: নির্মলা সীতারামন

পুনে, ২৪ এপ্রিল(আইএএনএস): কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শুক্রবার জানালেন, আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণ (ডিসইনভেস্টমেন্ট) প্রক্রিয়া চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে…

ByByTaniya Chakraborty Apr 24, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top