News Flash

  • Home
  • দেশ
  • Blast: বুলন্দশহরে পলিটেকনিক কলেজের হোস্টেলে বিস্ফোরণ, ঝলসে গেল ১০ পড়ুয়া
Image

Blast: বুলন্দশহরে পলিটেকনিক কলেজের হোস্টেলে বিস্ফোরণ, ঝলসে গেল ১০ পড়ুয়া

বুলন্দশহর, ৭ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের বুলন্দশহরের একটি পলিটেকনিক কলেজের হোস্টেলে বিস্ফোরণে ঝলসে গেলেন কমপক্ষে ১০ পড়ুয়া। বিস্ফোরণে আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার রান্না করার সময় হোস্টেলের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশ। বিস্ফোরণের ফলে গুরুতর জখম হন ১০-জন পড়ুয়া-সহ মোট ১৩ জন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

তড়িঘড়ি আহতদের উদ্ধার করে আলিগড় হায়ার মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, এদিন সকালে হোস্টেলের পড়ুয়াদের জন্য খাবার রান্না হচ্ছিল। সেই সময় আচমকাই বিস্ফোরণটি হয়। আশেপাশে ছিলেন ১৩ জন, সকলেই জখম হন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। আহতদের চিকিৎসা চলছে।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top