News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident : আবারো ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু অজ্ঞাত পরিচয় মহিলার
Image

Accident : আবারো ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু অজ্ঞাত পরিচয় মহিলার

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৬ মার্চ৷৷আবারো আগরতলা-শিলচর গামী মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু অজ্ঞাত পরিচয়ের পঞ্চাশোর্ধ এক মহিলার৷রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কদমতলা হাসপাতালের মর্গে নিয়ে যায়৷ঘটনা চুরাইবাড়ি থানাধীন লক্ষী নগর গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ডে৷

রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুর প্রায় দেড়টা নাগাদ উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন লক্ষী নগর গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ড সংলগ্ণ এলাকায় আগরতলা-শিলচর গামী মালবাহী ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় অজ্ঞাত পরিচয়ের পঞ্চাশোর্ধ এক মহিলার৷ যথারীতি ঘটনার খবর পেয়ে অকুস্থল পৌছায় ধর্মনগর রেল পুলিশ৷রেল পুলিশ অকুস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কদমতলা হাসপাতালের মর্গে নিয়ে আসে৷তবে দীর্ঘক্ষণ মৃতদেহ রেল লাইনে পড়ে থাকাতে কিছু সময়ের জন্য রেল পরিষেবা বন্ধ থাকলেও পরবর্তীতে রেল চলাচল স্বাভাবিক হয়৷

এদিকে রেল পুলিশের এ এস আই চিত্তরঞ্জন দেববর্মা জানান,মৃত মহিলার পরিচয় এখন পর্যন্ত সনাক্ত করা সম্ভব হয়নি৷তবে বর্তমানে মৃতদেহ হাসপাতালের মর্গে রয়েছে৷ ময়নাতদন্তের পর পরিচয় সনাক্ত হলে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ অপরদিকে সানীয় লক্ষি নগর এলাকার সানীয়রা জানান, উক্ত এলাকায় প্রায়শই রেলে কাটা পড়ে মৃত্যুর ঘটনা ঘটে থাকে৷ কেননা,কালাছড়া থেকে লক্ষি নগর হয়ে চান্দপুর যাবার একমাত্র রাস্তায় নেই রেল ক্রসিং৷আর সে কারনেই উক্ত এলাকায় রেল দূর্ঘটনা সংঘটিত হয়৷ যদিও সানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল, উক্ত রেল ক্রসিংয়ে একটি ওভার ব্রিজ বসানোর৷ কিন্তু তাতে রেল দপ্তর কোন কর্ণপাত না করাতে উক্ত এলাকা বর্তমানে রেল দুর্ঘটনায় রেড জোনে পরিণত হয়েছে৷

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top