News Flash

Image

Arrested : জালনোট চক্রের এক পান্ডা পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৬ মার্চ৷৷ আসাম আগরতলা জাতীয় সড়কে তেলিয়ামুড়া থানা এলাকার  হাওয়াই বাড়িতে জাল নোট চক্রের সাকরেদকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ৷

ঘটনার মূল নায়ককে আটক করা সম্ভব না হলেও তার বাড়ি থেকে ১১ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সনাতন জমাতিয়া এবং তেলিয়ামুড়া থানার ওসি সুনিদৃষ্ট খবরের ভিত্তিতে পূর্ব হাওয়াই বাড়ি এলাকার মরণ দেবনাথ এর বাড়িতে হানা দেন৷ তাদের কাছে খবর ছিল মরণ দেবনাথ এর বাড়িতে জালনোট মজুত রয়েছে৷ মরণ দেবনাথকে বাড়িতে পাওয়া গেলেও তার বাড়ি থেকে জাল নোট উদ্ধার করা সম্ভব হয়নি৷ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে এসেছে৷ এই জাল নোট চক্রের অপর নায়ক অভিমুন্য দাসের বাড়িতে হানা দিয়ে পুলিশ ১১ হাজার টাকার জাল নোট উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ অবশ্য মূল অভিযুক্ত অভিমুন্য দাসকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ৷ পুলিশ আসার আচ পেয়ে সে বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ তাকে আটক করার জন্য পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে৷ জাল নোট উদ্ধার এর সংবাদে এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026

এডিসিতে নিয়োগ ও আর্থিক লেনদেন নিয়ে অনিয়মের অভিযোগ গণমুক্তি পরিষদের, শিলংয়ে বাড়ি লিজ নিয়ে প্রশ্ন রাধাচরণ দেববর্মার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: তিপ্রা মথা পরিচালিত টিটিএএডিসি-এর প্রশাসনিক কার্যকলাপ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলল গণমুক্তি পরিষদ।…

ByByReshmi Debnath Jul 28, 2026

গুরু রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘সম্প্রীতি সংকল্প অভিযান’-এর সূচনা, আট মাসব্যাপী কর্মসূচির ঘোষণা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী ‘সম্প্রীতি সংকল্প অভিযান’…

ByByReshmi Debnath Jul 28, 2026

এমবিবি বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির ঘটনায় দুই অটোচালক গ্রেপ্তার

আগরতলা, ২৮ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের বাইরে এক মহিলা যাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের…

ByByTaniya Chakraborty Jul 28, 2026
Scroll to Top