News Flash

  • Home
  • ত্রিপুরা
  • BMS : কল্যাণপুরে অনুষ্ঠিত ভারতীয় মজদুর সংঘের সম্মেলন
Image

BMS : কল্যাণপুরে অনুষ্ঠিত ভারতীয় মজদুর সংঘের সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৬ মার্চ৷৷ কল্যাণপুর লোটাস কমিউনিটি হলে রবিবার দুপুরে বি এম এস এর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ভারতীয় মজদুর সংঘ কল্যাণপুর শাখার চতুর্থ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়৷ পতাকা উত্তোলন করেন যৌথভাবে রাজীব সরকার এবং অমর দাস৷ প্রায় চারশত পরিবহন শ্রমিক অংশ নেয় এই সম্মেলনে৷ এরপর লোটাস কমিউনিটি হলে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করেন বিজেপি কল্যাণপুর মন্ডল সভাপতি জীবন দেবনাথ৷ ভারতমাতা এবং বিশ্বকর্মার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সম্মেলনে আগত অতিথি বৃন্দরা৷ সম্মেলনে বিনয় দেবরায় কে সভাপতি করে আলোচনা করেন বিএমএস খোয়াই জেলা কমিটির নেতৃত্ব গৌতম দেব রায় বিধায়ক পিনাকি দাস চৌধুরী বিজেপি কল্যাণপুর মন্ডল সভাপতি জীবন দেবনাথ বিএমএস রাজ্য কমিটির সদস্য গোপেন্দ্র দেবনাথ কল্যাণপুর ব্লকের চেয়ারম্যান সৌমেন গোপ৷ মঞ্চে উপস্থিত ছিলেন পূর্ণেন্দু ভট্টাচার্য চিত্ত দেবনাথ জলি বর্মন সহ অন্যান্য জনেরা৷ শেষে ১০ জনের নতুন কমিটি গঠিত হয় এক বছরের জন্য৷ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দরা৷ সংগঠনের পতাকা তলে নতুন নতুন লোকদের জরো করতে হবে সংগঠনের স্বার্থে৷ পাশাপাশি সংগঠনকে আরো মজবুত করা আরো সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে এদিনের এই সন্ধানে আলোচনা করেন নেতৃবৃন্দরা৷ শ্রমিকরাও আলোচনায় অংশ নেন৷ বাসনে বিএমএস খোয়াই জেলা কমিটির নেতৃত্ব গৌতম দেব রায় বলেন, বি এম এস এমন একটি সংগঠন যারা সাধারণ মানুষদের যাত্রী পরিষেবা দিতে দিনরাত ব্যস্ত থাকে বিএম এসের কর্মীরা৷ শ্রমিকদের আরও বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেন৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top