News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest : চোরের দৌরাত্ম্য, বিশালগড় – গোলাঘাটি সড়ক অবরোধ
Image

Protest : চোরের দৌরাত্ম্য, বিশালগড় – গোলাঘাটি সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৬ মার্চ৷৷ দীর্ঘদিন যাবৎ থানার ফোন বিকল হওয়ায় কোন ঘটনার পর থানায় জরুরি যোগাযোগ করার কোন সম্ভব হচ্ছে না৷ পরবর্তী সময়ে থানায় যোগাযোগ করতে না পেরে বিশালগড় অগ্ণিনির্বাপক দপ্তরে ফোন করে জানতে চায় থানার কোন পুলিশের নাম্বার আছে কিনা৷তারা সাফ জানায় কারোর নাম্বার নেই৷

 এ ঘটনাকে কেন্দ্র করে বিশালগড়-গোলাঘাটি সড়ক অবরোধ করল এলাকাবাসীরা৷ ঘটনা বিশালগড় থানাধীন বাইদ্যাদিঘী এলাকায়৷ঘটনার বিবরণে জানা যায় শনিবার রাত আনুমানিক ২.৩০ নাগাদ বিশালগড় থানাধীন ধবজনগর এলাকার বাসিন্দা বাবুল দেবনাথের বাড়ি থেকে দুটি গাভী চুরি করে নিয়ে যায় চোরের দল৷ ঘটনার পরপরই থানায় ফোন করে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি থানার ফোন বিকল হওয়ার কারণে৷ পরে থানায় গিয়ে অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ এলাকাবাসীর৷ পরে রবিবার সকাল সাতটা নাগাদ বিশালগড় – গোলাঘাটি সড়ক অবরোধ করে বসে এলাকাবাসী৷ ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থল পৌঁছলে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে৷ দীর্ঘ আড়াই ঘন্টা যাবৎ অবরোধ চলার পর ঘটনাস্থলে পৌঁছায় ডিসিএম সোমেন দেবনাথ৷ ডিসিএম এর কথায় ও অবরোধ মুক্ত করা সম্ভব হয়নি৷  

এলাকাবাসীর দাবি ঘটনাস্থলে জেলাশাসক এসে প্রতিশ্রুতি দিতে হবে অন্যথায় সড়ক অবরোধ মুক্ত করা হবে না৷ পরে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য, ভারপ্রাপ্ত বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক,  বিশালগড় পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সুশান্ত দেব৷ মহকুমা শাসক এবং পুরো পরিষদের ভাইস চেয়ারম্যান প্রতিশ্রুতিতে পরে সড়ক অবরোধ মুক্ত হয়৷

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top