News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Government of India : ভারত সরকারের পক্ষ থেকে গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীদের উন্নতিকরণের লক্ষ্যে প্রশিক্ষণ
Image

Government of India : ভারত সরকারের পক্ষ থেকে গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীদের উন্নতিকরণের লক্ষ্যে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর,  ৬ মার্চ৷৷ভারত সরকারের পক্ষে গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীদের উন্নত করার লক্ষ্যে একদিবসীয় ট্রেনিং করানো হয় পাশাপাশি মহিলাদের সশক্তিকরণ করার লক্ষ্যে আলোচনা হয়৷সরকারি চাকরি ছাড়াও বিভিন্ন ব্যবসা করে কিভাবে সংসার প্রতিপালন করা যায় এবং মহিলাদের সশক্তিকরণ করতে আজ অর্থাৎ রবিবার কল্যাণপুর বি আর সি হলে একদিনের প্রশিক্ষণ শিবির হয় মহিলাদের নিয়ে৷ মূলত মাঝারি, ক্ষুদ্র শিল্প উদ্যোগ এর পক্ষ থেকে এ দিন ট্রেনিং করানো হয় সবাইকে সচেতন করতে৷ দপ্তরের পক্ষে ছিলেন সাহান লাল খাদিয়া এসিস্ট্যান্ট ডিরেক্টর ঞ্চছঞ্চক্ক ঙ্গজ্জ, অঞ্জলি দাস গুপ্ত এবং চন্দন রায় সিনিয়র ফ্যাকাল্টি৷

এদিন কল্যাণপুরের বিভিন্ন এলাকা বা প্রত্যন্ত গ্রাম থেকেও মহিলারা অংশ নেন শিবিরে৷ চন্দন রায় সাংবাদিকদের জানান হাজার হাজার ব্যবসায়ীদের মধ্যে সফলতার রেশিও অনেক কম৷ ব্যবসা কিভাবে করতে হয় বা ব্যবসা কিভাবে করলে সফলতা আসবে তা আমরা জানিনা৷ এ কারণে সফলতার রেশিও অনেকটা কম৷ আর বিভিন্ন ব্যবসা করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কিভাবে সহায়তা করেন তা আমরা সঠিকভাবে জানিনা৷ কী কী প্রকল্পের সুবিধা নিতে পারি তাও আমরা জানি না তাই পরিবার চালাতে অনেকটা কষ্ট হয়৷ কোথায় ঘাটতি কিভাবে ট্রেনিং করলে ব্যবসা ভালো চলবে সে ক্ষেত্রে সমক্ষ ধারণা দেয়া আমাদের কাজ৷

আর এই বিষয়ে গ্রামের গরিব মানুষদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এমন ট্রেনিং এর আয়োজন৷ মূল শহর থেকে অনেক দূরে বাজারা প্রত্যন্ত গ্রামে থাকেন উনাদেরকে সহায়তা করা হয়৷কিভাবে জীবনে উন্নতি করতে পারবেন এই সমস্ত বিষয়ে আলোচনা হয়৷ এই ক্ষেত্রে যারা পিছিয়ে আছেন তাদেরকে সাহায্য করাই আমাদের কাজ৷ একদিনের ট্রেনিংয়ে কল্যাণপুর ব্লক এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সামিল হন৷

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top