News Flash

  • Home
  • দেশ
  • Train : বিদ্যুৎ বিভ্রাটের জেরে বিপর্যস্ত মেট্রোরেল পরিষেবা
Image

Train : বিদ্যুৎ বিভ্রাটের জেরে বিপর্যস্ত মেট্রোরেল পরিষেবা

কলকাতা, ৬ মার্চ (হি.স.) : রবিবার সকালে আচমকাই বন্ধ হয়ে গেল কলকাতার মেট্রো রেল পরিষেবা। দুর্ভোগে পড়লেন যাত্রীরা। পরে প্রায় এক ঘণ্টা পর ফের চালু হয় পরিষেবা।

রবিবার ছুটির দিনে এমনিতেই মেট্রো পরিষেবা শুরু হয় কিছুটা দেরিতে। সকাল ৯টা ২ মিনিটে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে প্রথম মেট্রো রওনা হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার তা চালু করা যায়নি। পরে মেট্রো রেলের তরফে জানানো হয় লাইনে বিদ্যুৎ না থাকাতেই বিপত্তি।


এদিন সকালের মেট্রো ধরার জন্য বিভিন্ন স্টেশনে অপেক্ষা করছিলেন যাত্রীরা। তাঁদের জানিয়ে দেওয়া হয় মেট্রোর থার্ড লাইনে চার্জ না হওয়ায় পরিষেবা দিতে সমস্যা হয়েছে। পরে যাত্রীদের টাকাও ফেরৎ দেওয়া হয়। লাইনে চার্জ না থাকায়, দক্ষিণেশ্বর থেকে মেট্রো চলাচলে কিছু সমস্যা তৈরি হয়েছে। দক্ষিণেশ্বর থেকে ময়দান মেট্রো স্টেশন পর্যন্ত ট্রেন এনে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ফলে দু’দিকের যাত্রীরাই পড়েছেন সমস্যায়।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top