News Flash

  • Home
  • দেশ
  • Accident : বৌভাতে যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত ১
Image

Accident : বৌভাতে যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত ১

বুনিয়াদপুর(দক্ষিণ দিনাজপুর), ৬ মার্চ (হি.স.) : বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনায় আহত হয়েছেন কনে পক্ষের আরও ২০-২৫ জন। শনিবার রাতে বংশীহারী থানার নারায়ণপুরের মোল্লাপাড়া এলাকায় রাজ্য সড়কে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম দিলীপ সরকার (২৪)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৌভাতের অনুষ্ঠানের যোগ দিতে একটি ছোট গাড়িতে চেপে বুনিয়াদপুরের কুসকারি থেকে কুশমন্ডি যাচ্ছিলেন কনে পক্ষের লোকজন। মোল্লাপাড়া এলাকায় গাড়ির সামনের চাকা ফেটে যাওয়া চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর গাড়িটি রাস্তার পাশে থাকা একাধিক গাছে ধাক্কা মারে। ঘটনায় দিলীপ সরকার নামে কনে পক্ষের একজনের মৃত্যু হয়েছে।
বিকট শব্দ শুনে ঘটনাস্থলে যান স্থানীয়রা। খবর পেয়ে সেখানে আসে বংশীহারী থানার পুলিশও। পুলিশের সঙ্গে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা। জখমদের উদ্ধার করে তাঁরা রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর জখমদের গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Releated Posts

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top