News Flash

  • Home
  • প্রধান খবর
  • বরিসের সঙ্গে কথা জেলেনস্কির, সহযোগিতার আশ্বাস ব্রিটিশ প্রধানমন্ত্রীর
Image

বরিসের সঙ্গে কথা জেলেনস্কির, সহযোগিতার আশ্বাস ব্রিটিশ প্রধানমন্ত্রীর

লন্ডন ও কিয়েভ, ৪ মার্চ (হি.স.): রাশিয়ার সঙ্গে যুদ্ধে একাই লড়ে যাচ্ছে ইউক্রেন। রাশিয়ার সামরিক অভিযানে ইতিমধ্যেই বিধ্বস্ত হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহর, এমতাবস্থায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে কথা বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উভয়ের মধ্যে নানা বিষয়ে মতবিনিময় হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সে জন্য তাঁর পক্ষ থেকে যা যা করা সম্ভব তা তিনি করবেন।

ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, “ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রী জনসন বলেছেন, প্রেসিডেন্ট পুতিনের বেপরোয়া পদক্ষেপ এখন সমগ্র ইউরোপের নিরাপত্তাকে সরাসরি ঝুঁকির মুখে ফেলতে পারে। তিনি বলেছিলেন যে পরিস্থিতি যাতে আরও অবনতি না হয় তা নিশ্চিত করতে ব্রিটেন যা যা করা সম্ভব করবে।” রাশিয়া-ইউক্রেন সংঘাতের প্রেক্ষিতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠকের জন্য আবেদন জানাবেন বলেও জানিয়েছেন বরিস জনসন।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top