News Flash

  • Home
  • দেশ
  • Dilip Ghosh: সরকারের অঙ্গুলিহেলনেই নির্বাচন কমিশন চলছে : দিলীপ ঘোষ
Image

Dilip Ghosh: সরকারের অঙ্গুলিহেলনেই নির্বাচন কমিশন চলছে : দিলীপ ঘোষ

কলকাতা, ১ মার্চ (হি.স.): রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ অভিযোগ করেছেন, সরকারের অঙ্গুলিহেলনেই নির্বাচন কমিশন চলছে। মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ”আমার মনে হয় রাজ্যপাল বলেছেন, তাই তাঁর সম্মানরক্ষার জন্য এই দুটো বুথে (শ্রীরামপুর ও দক্ষিণ দমদম পুরসভার ২টি বুথে) নির্বাচন হচ্ছে। কিন্তু সরকারের ইচ্ছে ছিল না।”

তাঁর অভিযোগ, “সরকারের অঙ্গুলিহেলনেই চলছে নির্বাচন কমিশন। সরকার চাইছে বিরোধী শূন্য রাজনীতি। সমস্ত দলকে সরিয়ে শুধুই তৃণমূল থাকবে। পঞ্চায়েতেও ওরা এটাই করতে চেয়েছিল। এবার পরিস্থিতি বেগতিক দেখে নির্বাচন কমিশন ও পুলিশ নিয়ে সন্ত্রাসের চেষ্টা করেছে।” উল্লেখ্য, গত রবিবার রাজ্যে পুরভোটে অশান্তির সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গে। প্রায় সর্বত্রই বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে।

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top