News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Uttar Pradesh Election : উত্তর প্রদেশে নির্বিঘ্নেই পঞ্চম দফার ভোট, ১১টা অবধি ভোটের হার ২১.৩৯ শতাংশ
Image

Uttar Pradesh Election : উত্তর প্রদেশে নির্বিঘ্নেই পঞ্চম দফার ভোট, ১১টা অবধি ভোটের হার ২১.৩৯ শতাংশ

লখনউ, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): শান্তিতে ও নির্বিঘ্নেই ভোটপর্ব চলছে উত্তর প্রদেশে। রবিবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা অবধি। বেলা এগারোটা অবধি সার্বিক ভোট পড়েছে ২১.৩৯ শতাংশ। পঞ্চম দফায় মোট ৬১টি আসনে ভোটগ্রহণ হচ্ছে রবিবার, মোট ৬৯২ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হচ্ছে।

এই দফায় উত্তর প্রদেশের ১২টি জেলার ৬১টি আসনে ভোটগ্রহণ চলছে, এই জেলাগুলির মধ্যে রয়েছে, আমেঠি, রায়বেরেলি, সুলতানপুর, চিত্রকূট, প্রতাপগড়, প্রয়াগরাজ, অযোধ্যা ও গোন্ডা।
নির্বাচন কমিশন জানিয়েছে, এগারোটা অবধি আমেঠিতে ভোট পড়েছে ২১.৫৫ শতাংশ, রায়বেরেলিতে ২০.১১ শতাংশ, সুলতানপুরে ২২.৪৪ শতাংশ, চিত্রকূটে ২৫.৫৯ শতাংশ, প্রতাপগড়ে ২০.০৯ শতাংশ, প্রয়াগরাজে ১৮.৭৮ শতাংশ, অযোধ্যায় ২৪.৬১ শতাংশ, বারাবাঙ্কিতে ১৮.৬৭ শতাংশ, বাহরাইচে ২২.৮২ শতাংশ, কৌশান্বিতে ২৫.০৩ শতাংশ, সরস্বতীতে ২৩.১৮ শতাংশ ও গোন্ডায় ২২.৫৯ শতাংশ।

প্রসঙ্গত, উত্তর প্রদেশে আর দু”টি দফার ভোটগ্রহণ বাকি রয়েছে। ষষ্ঠ দফার ভোট হবে ৩ মার্চ ও ৭ মার্চ হবে সপ্তম দফার ভোটগ্রহণ। ভোটগণনা হবে আগামী ১০ মার্চ।

Releated Posts

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026

পরিষেবা কোটায় অনিয়মের অভিযোগ, সরকারি হাসপাতালের চিকিৎসকদের চিহ্নিত করছে বঙ্গের স্বাস্থ্য দফতর

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিষেবা কোটায় উচ্চশিক্ষার সুযোগ পাওয়া জুনিয়র চিকিৎসকদের মধ্যে…

ByByNews Desk Sep 26, 2026

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top