News Flash

  • Home
  • খেলা
  • Brazil explode hospitalized : ব্রাজিলে ফুটবলারদের বাসে বিস্ফোরণ, আহত হয়ে হাসপাতালে ভর্তি ৩ খেলোয়াড়
Image

Brazil explode hospitalized : ব্রাজিলে ফুটবলারদের বাসে বিস্ফোরণ, আহত হয়ে হাসপাতালে ভর্তি ৩ খেলোয়াড়

ব্রাজিল, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : ভয়াবহ ঘটনা ব্রাজিলে । ব্রাজিলের ফুটবল ক্লাব বাহিয়ার ম্যাচ খেলতে যাওয়ার সময় ফুটবলারদের বাসে বিস্ফোরণের জেরে আহত হয়েছেন অন্তত তিনজন ফুটবলার । ফুটবল ক্লাব বাহিয়ার খেলোয়াড়দের নিয়ে ম্যাচ খেলতে সময় টিম বাসে বিস্ফোরণ ঘটে। যারফলে বাসের কাঁচ ভেঙে যায়। সিটে রক্ত ছিটকে যায়। এই দুর্ঘটনায় ক্লাবের বেশ কয়েকজন খেলোয়াড় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। দুর্ঘটনার সময় টিম বাসের পাশে একটি গাড়িও যাচ্ছিল। বিস্ফোরণে ওই গাড়ির জানালাও ভেঙে যায়।

বাহিয়া দলটি তখন কোপা দো নর্দেস্তে-এর চ্যাম্পিয়নশিপের খেলায় অংশ নিতে যাচ্ছিল। বাহিয়ার খেলা ছিল সাম্পাইও কোরিয়ার সঙ্গে। একটি ম্যাচ খেলতে যাওয়ার পথেই বোমাটি বিস্ফোরিত হয়। ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব বাহিয়া বলেছেন, ‘আমাদের অন্তত তিনজন খেলোয়াড়ের চোট হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দলটি ম্যাচ খেলতে যাচ্ছিল। সেই সময়ে পথের মাঝেই বাসের ভিতরে বিস্ফোরণ হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাড়িতেই বিস্ফোরক তৈরি করা হয়েছিল।’বাহিয়ার তরফ থেকে টুইটারে লিখেছেন, ‘গোলরক্ষক দানিলো ফার্নান্দেস হাসপাতালে ভর্তি। বিস্ফোরণে বাসের জানালার কাঁচ ভেঙে যায়। ফার্নান্দেজের মুখে কাঁচের টুকরোও রয়েছে।’ ক্লাবটি নিশ্চিত করেছে যে লেফট ব্যাক ম্যাথিয়াস বাহিয়া এবং ফরোয়ার্ড মার্সেলো সিরিনোও আহত হয়েছেন।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top