News Flash

  • Home
  • দেশ
  • ঝাড়খণ্ডে নৌকাডুবির ঘটনায় উদ্ধার ৫ জন, খোঁজ নেই ১২ জনের
Image

ঝাড়খণ্ডে নৌকাডুবির ঘটনায় উদ্ধার ৫ জন, খোঁজ নেই ১২ জনের

জামতারা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): ঝাড়খণ্ডের জামতারা জেলায় নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ কমপক্ষে ১২ জন। তবে, উদ্ধার করা সম্ভব হয়েছে ৫ জনকে। ১২ জনের খোঁজে বারাকার নদীতে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম। বৃহস্পতিবার ঝাড়খণ্ডের ধানবাদ জেলার নিরসা থেকে জামতারার বেরিগাঁও অভিমুখে যাচ্ছিল নৌকাটি। বিকেলে বারবেন্দিয়া ব্রিজের কাছে নৌকাটি ডুবে যায়। ওই নৌকায় মোট ১৮ ছিলেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবারই উদ্ধার করা হয় ৪ জনকে।

নিখোঁজ হয়ে যান ১৬ জন, পরে আরও ৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়। মোট ৫ জনকে উদ্ধার করা হয়েছে। তবে, এখনও ১২ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার জামতারা ডেপুটি কমিশনার ফাইজ আহমেদ মুমতাজ জানিয়েছেন, নিখোঁজ ১২ জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে এনডিআরএফ-এর একটি টিমের ১২-১৫ জন সদস্য।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top