News Flash

  • Home
  • বিনোদন
  • Victor Banerjee,: তৃতীয়বার করোনা আক্রান্ত ভিক্টর বন্দ্যোপাধ্যায়, বাড়িতেই চলছে চিকিৎসা
Image

Victor Banerjee,: তৃতীয়বার করোনা আক্রান্ত ভিক্টর বন্দ্যোপাধ্যায়, বাড়িতেই চলছে চিকিৎসা

কলকাতা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): ফের একবার করোনায় আক্রান্ত হলেন বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তিন নম্বরবার কোভিড রিপোর্ট পজিটিভ এল তাঁর। অনেক আগেই প্রথমবার করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেতা, এরপর সেরেও উঠেছিলেন। দিন ১৫ আগেই ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। ১৩ ফেব্রুয়ারি অসুস্থতার খবর প্রথম জানা যায়। বাড়িতেই নিভৃতবাসে ছিলেন তিনি। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই ফের তাঁর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ল। কোভিডের সঙ্গে এবার রয়েছে ডেঙ্গুও!

গত পরশু রাত থেকে অসুস্থ অভিনেতা। আগের বারে তেমন সমস্যা না থাকলেও এ বারে ১০৩ জ্বর তাঁর। ফলে, আবারও রক্ত পরীক্ষা হয়। রিপোর্টে ডেঙ্গু এবং কোভিড ধরা পড়েছে। তবে আপাতত স্থিতিশীলই আছেন তিনি। বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর। আপতত বাতিল করা হয়েছে ২৮ ফেব্রুয়ারি রোটারি সদনে আয়োজিত বিশেষ অনুষ্ঠান পর্ব।

বর্তমানে লাইমলাইট থেকে দূরেই থাকেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। চলতি বছর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ভারত সরকারের পক্ষ থেকে পদ্মবিভূষণ সম্মান প্রাপকের তালিকায় নাম ঘোষণা করা হয়েছে তাঁর। শিল্পকলায় অবদানের জন্য এই পদ্ম-সম্মান পাচ্ছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। বাংলা থেকে কার্যত স্বেচ্ছা নির্বাসন নিয়েছেন তিনি, গত কয়েক বছর ধরেই মুসৌরীর বাসিন্দা অভিনেতা।

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top