News Flash

  • Home
  • বিদেশ
  • ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় ভূমিকম্পে মৃত্যু দু’জনের, আহত কমপক্ষে ২০
Image

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় ভূমিকম্পে মৃত্যু দু’জনের, আহত কমপক্ষে ২০

জাকার্তা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা দ্বীপ। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.২। শুক্রবার সকালে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা দ্বীপের পশ্চিম উপকূলের কাছে ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্পে মৃত্যু হয়েছে দু’জনের এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। ভূমিকম্পের তীব্রতায় কেঁপে ওঠে বহু ঘর-বাড়ি। অনেক বাড়িতে ফাটলও ধরেছে, তবে ভেঙে পড়ার খবর পাওয়া যায়নি।

মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার সকালে ৬.২ তীব্রতার জোরালো ভূমিকম্প অনুভূত হয় ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা দ্বীপের পশ্চিম উপকূলের কাছে। বুকিটিংগি শহর থেকে ৬৬ কিমি দূরে, ভূপৃষ্ঠের মাত্র ১২ কিলোমিটার (৭.৫ মাইল) গভীরতায় ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। ভূমিকম্পের উৎসস্থল থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে পশ্চিম পাসামনে মৃত্যু হয়েছে দু’জনের এবং ২০ জন আহত হয়েছেন। সিঙ্গাপুরেও ভূকম্পন টের যায়।

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top