News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Murder : পরকীয়ায় আসক্ত স্বামী খুন করলেন স্ত্রীকে

Murder : পরকীয়ায় আসক্ত স্বামী খুন করলেন স্ত্রীকে

সাব্রুম, ২৪ ফেব্রুয়ারি : দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার পূর্ব জলেফা গাও সভার ৪ নং ওয়ার্ডের পাল পাড়ায় এক গৃহবধূকে তার স্বামী খুন করেছেন। নিহত গৃহবধূর নাম তৃষা দাস। অভিযুক্ত স্বামীর নাম রুপম দাস। ঘটনার পর স্বামী পালিয়ে গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, পরকীয়া প্রেমের জেরে স্ত্রীকে হত্যা করেছে স্বামী।  এ ব্যাপারে সাব্রুম থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। ফরেনসিক টিমের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে যাবতীয় তথ্য সংগ্রহ করে নিয়ে গেছেন। স্থানীয় একটি রাবার বাগান থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। অভিযুক্ত স্বামী পেশায় রংমিস্ত্রি বলে জানা গেছে।
ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে অভিযুক্ত রূপঙ্কর দাসের মা জানান, তাঁর পুত্রের সঙ্গে অপর এক মহিলার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই সমস্যা চলছিল। আশঙ্কা করা হচ্ছে সেই কারণেই রূপঙ্কর তার স্ত্রীকে হত্যা করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Releated Posts

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026

বাইক ও স্কুটি উদ্ধার, এক চোরকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: একটি বাইক ও স্কুটি চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ। ধৃত ব্যক্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top