News Flash

  • Home
  • দিনের খবর
  • Covid Vaccine: নতুন মাইলফলকে পৌঁছল ভারত, ১৭৬.১৯-কোটি টিকাকরণ সম্পন্ন
Image

Covid Vaccine: নতুন মাইলফলকে পৌঁছল ভারত, ১৭৬.১৯-কোটি টিকাকরণ সম্পন্ন

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): কোভিড-টিকাকরণে নতুন মাইলফলকে পৌঁছল ভারত। ভারতে ১৭৬.১৯-কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে কোভিড-টিকাকরণ। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ৩৩ লক্ষ ৮৪ হাজার ৭৪৪ জন প্রাপক। ফলে ভারতে ১৭৬.১৯-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল আটটা পর্যন্ত মোট ১,৭৬,১৯,৩৯,০২০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

ভারতে কোভিড-পরীক্ষাও চলছে দ্রুততার সঙ্গে, বুধবার সকাল পর্যন্ত ৭৬.২৪-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২২ ফেব্রুয়ারি সারা দিনে ভারতে ১১,৮৩,৪৩৮ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৭৬,২৪,১৪,০১৮-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১১,৮৩,৪৩৮ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ১০২ জন।

Releated Posts

সুপ্রিম কোর্টে শিবসেনার নাম-প্রতীক মামলার শুনানির মাঝে মোদির সঙ্গে শিন্দে গোষ্ঠীর বৈঠক নিয়ে প্রশ্ন উদ্ধবের

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দে এবং তাঁর গোষ্ঠীর সাংসদদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দিল্লিতে বৈঠক…

ByByNews Desk Aug 8, 2026

‘নিজের ভাষায় মানুষের কথা শুনতে হবে’, ন্যায়বিচার ব্যবস্থাকে আরও জনমুখী করার বার্তা প্রধান বিচারপতির

ইন্দোর, ৮ আগস্ট (আইএএনএস): আরও অন্তর্ভুক্তিমূলক ও জনকেন্দ্রিক ন্যায়বিচার ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানালেন ভারতের প্রধান বিচারপতি বিচারপতি…

ByByNews Desk Aug 8, 2026

বেঙ্গালুরুতে অবৈধ অভিবাসীদের খুঁজতে পুলিশের ‘অপারেশন মুক্তা’ অভিযান

বেঙ্গালুরু, ৮ আগস্ট (আইএএনএস): বেঙ্গালুরু শহরের বিভিন্ন এলাকায় বসবাসকারী কথিত অবৈধ অভিবাসীদের চিহ্নিত ও শনাক্ত করতে শনিবার বিশেষ…

ByByNews Desk Aug 8, 2026

চাম্বায় ১০০ ফুট গভীর খাদে বাস পড়ে হিমাচলে মৃত ৭, আহত ১১

শিমলা, ৮ আগস্ট (আইএএনএস): হিমাচল প্রদেশের চাম্বা জেলায় শনিবার ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং ১১…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top