News Flash

  • Home
  • প্রধান খবর
  • Rajnath Singh: ভারত সর্বদা আন্তর্জাতিক শান্তি বজায় রাখার পক্ষে, ইউক্রেন-রাশিয়া দ্বন্দে বার্তা রাজনাথের
Image

Rajnath Singh: ভারত সর্বদা আন্তর্জাতিক শান্তি বজায় রাখার পক্ষে, ইউক্রেন-রাশিয়া দ্বন্দে বার্তা রাজনাথের

নয়াদিল্লি, ২২ ফেরুয়ারি (হি.স.): ভারত সর্বদা আন্তর্জাতিক শান্তি বজায় রাখার পক্ষে। ইউক্রেন-রাশিয়া দ্বন্দে বার্তা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। রাজনাথের বিশ্বাস, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে আলোচনার পর একটি সমাধান বের হবে। পূর্ব ইউক্রেনের দুই রুশপন্থী প্রজাতন্ত্রকে ‘স্বাধীন’ ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের এই ঘোষণার পর তীব্র নিন্দায় সরব হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকেও রাশিয়াকে হুঁশিয়ারি দিয়েছে আমেরিয়া। ইউক্রেন ও রাশিয়া দ্বন্দ্বের প্রেক্ষিতে মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে প্রশ্ন করা হয়। তিনি সাংবাদিকদের বলেন, “আলোচনার মাধ্যমে সমাধান হোক এমনটাই চাইছে ভারত। শান্তি প্রতিষ্ঠা হোক। আমি নিশ্চিত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে আলোচনার পর একটি সমাধান বের হবে। ভারত সর্বদা আন্তর্জাতিক শান্তি বজায় রাখার পক্ষে

Releated Posts

খার্গের দাবি, ‘কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল’ হয়ে গিয়েছেন সিইসি, অবিলম্বে অপসারণের দাবি

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অবিলম্বে পদ থেকে সরানোর দাবি জানালেন কংগ্রেস সভাপতি…

ByByNews Desk Sep 29, 2026

বিশ্ব আরও বহুমেরু ব্যবস্থার দিকে এগোচ্ছে: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত মার্কিন অবস্থান, চিনের সঙ্গে তার সম্পর্ক এবং পুরনো বাণিজ্যিক ধারণাগুলির পরিবর্তনের মধ্যে বিশ্ব…

ByByNews Desk Sep 29, 2026

পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগে মার্কিন সংবেদনশীলতার অভাব সম্পর্কে অসন্তোষ: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগের প্রতি আমেরিকার যথেষ্ট সংবেদনশীলতার অভাব ভারত-মার্কিন সম্পর্কের…

ByByNews Desk Sep 29, 2026

ভারত-চিন সম্পর্কের উন্নতি, তবে সীমান্তই মূল বিষয়: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): সীমান্ত অচলাবস্থার সময়ের তুলনায় ভারত-চিন সম্পর্কের উন্নতি হয়েছে। তবে দুই দেশের সম্পর্ক কতটা স্বাভাবিক…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top