News Flash

  • Home
  • দিনের খবর
  • Death : রাজস্থানে বিয়ে করতে যাওয়ার পথে চম্বল নদীতে তলিয়ে গেল গাড়ি, বর সহ মৃত ৯ জন
Image

Death : রাজস্থানে বিয়ে করতে যাওয়ার পথে চম্বল নদীতে তলিয়ে গেল গাড়ি, বর সহ মৃত ৯ জন

কোটা, ২০ ফেব্রুয়ারি (হি. স.): রাজস্থানের কোটায় বিয়ে করতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনা । দুর্ঘটনায় বর সহ ৯ জনের মৃত্যু হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও জেলা প্রশাসনের কর্মীরা। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। গাড়িটি জল থেকে তোলা হয়েছে। দেহগুলিও উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, রাজস্থানের সোয়াই মাধোপুর থেকে বিয়ের জন্য মধ্যপ্রদেশের উজ্জয়িনী যাচ্ছিল গাড়িটি। ওই গাড়িতে প্রত্যেকেই ছিলেন বরযাত্রী। গাড়ির সঙ্গেই যাচ্ছিল একটি বাসও। বরযাত্রীদের বাসটি আগে চলে গেলে বরের গাড়িটি রাস্তা ভুলে একটি পুলের উপর এসে পড়ে । সে সময় পুলের আগে বাম্পারে ধাক্কা মেরে বরের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। রবিবার ভোর রাতে এই দুর্ঘটনা ঘটে । খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুরসভার প্রশাসন। আসে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মীরা। ক্রেন দিয়ে নদী থেকে তোলা হয় গাড়িটি । নয়জনের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠান হয় ।

কোটার সিটি পুলিশের তরফে সুপারিন্টেডেন্ট কেশর সিং শেখাওয়াত জানিয়েছেন, রবিবার ভোর সাড়ে ৫ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে যায়। তিনি জানান, বেসামাল হয়েই দুর্ঘটনা ঘটে যায়।চম্বল নদীতে তলিয়ে যাওয়া গাড়িটিকে ক্রেন দিয়ে উদ্ধার করা হয়ছে । উদ্ধার করা হয় ৯ জনের দেহ। মৃতদের মধ্যে রয়েছে বরও । তাঁরা সকলেই একই পরিবারের সদস্য। মৃতদের বয়স ২০ থেকে দ৩৫ বছরের মধ্যে। আপাতত তাঁদের দেহ ময়না তদন্তের পর পাঠিয়ে দেওয়া হয়েছে তাঁদের বাসস্থানে।

ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট। শোক প্রকাশ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

Releated Posts

গ্যারান্টি প্রকল্পে সাফল্য কর্নাটকে, কেরলে ক্ষমতায় আসার আশা, তামিলনাড়ুতে ‘চমকপ্রদ’ ফল: ডি.কে. শিবকুমার

বেঙ্গালুরু, ৪ মে: কর্নাটকে কংগ্রেস সরকারের গ্যারান্টি প্রকল্পগুলি ইতিবাচক ফল দিয়েছে বলে দাবি করলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও প্রদেশ…

ByByNews Desk May 4, 2026

‘শেষ হাসি তৃণমূলই হাসবে’: দলীয় কর্মীদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৪ মে (আইএএনএস): ভোটগণনা চলাকালীনই দলীয় কর্মী ও প্রার্থীদের উদ্দেশে ভিডিও বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।…

ByByNews Desk May 4, 2026

এনডিএ-র জয়ে ‘বিকশিত ভারত’ ভাবনার সমর্থন দেখলেন কুমারস্বামী

বেঙ্গালুরু/নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): বিভিন্ন রাজ্যের নির্বাচনের ফল সামনে আসতেই এনডিএ-র সাফল্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ‘বিকশিত ভারত’ ভাবনার…

ByByNews Desk May 4, 2026

কর্নাটক উপনির্বাচন: বাগলকোটে ১৭,২০৫ ভোটে এগিয়ে কংগ্রেস, জয়ের পথে উমেশ মেটি

বেঙ্গালুরু, ৪ মে (আইএএনএস): কর্নাটকের বাগলকোট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী উমেশ মেটি ২১ দফা গণনা শেষে ১৭,২০৫…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top