News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Phensedyl :আমতলীতে উদ্ধার প্রচুর ফেন্সিডিল, চালক ও সহচালক পলাতক
Image

Phensedyl :আমতলীতে উদ্ধার প্রচুর ফেন্সিডিল, চালক ও সহচালক পলাতক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷ আমতলী থানার পুলিশ আমতলী থানা সংলগ্ণ এলাকায় একটি গাড়ি আটক করে প্রচুর পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ফেন্সিডিল উদ্ধার করেছে৷

জানা যায় সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে আমতলী থানার পুলিশ  একটি গাড়ি আটক করে তল্লাশি চালায়৷ ওই গাড়িতে তল্লাশি চালিয়ে চল্লিশটি কার্টনে ৪ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়৷ অবশ্য এ ব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি৷ আমতলী থানার পুলিশ গাড়িটি আটক করার চেষ্টা করলে গাড়িচালক পাশ কাটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ কিছু দূরে গাড়ি ফেলে চালক ও সহ চালক পালিয়ে যায়৷ সেখান থেকে গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে পুলিশ এই সাফল্য পেয়েছে৷  মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাস জানিয়েছেন আমতলী থানার পুলিশের তৎপরতায় এই সাফল্য মিলেছে৷

এ ব্যাপারে পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ অভিযুক্তদের আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ ধারণা করা হচ্ছে ফেন্সিডিলগুলি আগরতলার দিক থেকে সীমান্তপথে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল৷ পুলিশের সক্রিয়তায় তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করা সম্ভব হয়েছে৷ এ ধরনের প্রয়াস অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে৷ উল্লেখ্য রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গঠন করার জন্য উদ্যোগ গ্রহণ করলেও ন্যাশনাল কারবারিরা নানা কৌশলে তাদের বাণিজ্য অব্যাহত রেখেছে৷ ফলশ্রুতিতে নেশার উপরে ভাসে রাজ্যের যুবসমাজ৷

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top