News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident : মুর্শিদাবাদে গভীর রাতে অ্যাম্বুল্যান্স দুর্ঘটনা
Image

Accident : মুর্শিদাবাদে গভীর রাতে অ্যাম্বুল্যান্স দুর্ঘটনা

কলকাতা, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : কলকাতা থেকে বাড়ি ফেরার পথে রোগী নিয়ে পুকুরে পড়ে গেল একটি অ্যাম্বুল্যান্স। শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার প্রতাপপুর এলাকায় সেই ঘটনা ঘটে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় এক শিশুসহ তিনজন। প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে হলেও খতিয়ে দেখছে হরিহরপাড়া থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতাপপুরের বাসিন্দা মারজোম শেখ তাঁর ছেলেকে কলকাতায় ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথেই অ্যাম্বুল্যান্সটি নিয়ন্ত্রণ হারায়। পুকুরে পড়ে যায়।


ঘটনাটি ঘটে গতকাল রাত ১২টা নাগাদ। অ্যাম্বুল্যান্সটিতে তিনজন যাত্রী ছিলেন। সেটি পুকুরে পড়ে যেতেই যাত্রীদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এসে দুর্ঘটনাটি জানতে পারেন। স্থানীয়দের উদ্যোগেই অ্যাম্বুল্যান্স থেকে সকলকে বের করে আনা হয়।

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top