News Flash

  • Home
  • দিনের খবর
  • Death : হাওড়ায় ছাত্রনেতা মৃত্যুর ঘটনায় উত্তেজনা
Image

Death : হাওড়ায় ছাত্রনেতা মৃত্যুর ঘটনায় উত্তেজনা

হাওড়া,২০ ফেব্রুয়ারি (হি. স.): গতকাল থেকেই উত্তপ্ত হাওড়া । আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুতে দফায় দফায় উত্তেজনা বাড়ছে হাওড়ায় । রবিবার আরও বাড়ল উত্তেজনা । হাওড়ার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদে পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের ।

শনিবার থেকেই আমতার ছাত্রনেতা খুনের ঘটনায় উতপ্ত এলাকা । অভিযোগ,পুলিশের পোশাক পরা ছদ্মবেশি দুষ্কৃতীদের হাতে খুন হতে হয়েছে তাকে । তাঁর বাড়িতে ঢুকেচ ছাদ থেকে ঠেলে তাঁকে খুন করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই রাজ্যের বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শুরু করে আনিসের শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা সকলেই প্রতিবাদে পথে নেমেছে । অপরদিকে রবিবার সকাল থেকে ক্রমাগত আমতায় উত্তেজনা বাড়ছে ছাত্রনেতা আনিস খানের মৃত্যুতে ।


ইতিমধ্যেই পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ । এরই মাঝে প্রাথমিক তদন্তের পর পুলিশের জানায় শুক্রবার রাতে আনিসের বাড়িতে পুলিশ আসেনি । অপরদিকে আনিসের বিরুদ্ধেই দুটি মামলা রয়েছে । এই ঘটনার পরেই রবিবার সকাল থেকেই হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা । ঘটনায় চরম উতপ্ত এলাকা ।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top