News Flash

  • Home
  • দিনের খবর
  • Sadhan Pandey : প্রয়াত রাজ্যের প্রাক্তন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে
Image

Sadhan Pandey : প্রয়াত রাজ্যের প্রাক্তন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে

কলকাতা, ২০ ফেব্রুয়ারি (হি.স.): প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে। বয়স হয়েছিল ৭১ বছর। গত বছর থেকেই অসুস্থ ছিলেন তিনি। জুলাই মাসে করোনা সংক্রমণ নিয়ে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর করোনা থেকে সুস্থ হলেও তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। এরপর তাঁর অবস্থা সঙ্কটজনক হলে সেপ্টেম্বরে মন্ত্রীকে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছিল প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী সাধন পাণ্ডের। গত কয়েকদিন ধরেই সাধনবাবুর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। রবিবার সকালে আচমকাই তাঁর বুকে ব্যথা শুরু হয়। তারপরেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াণ হয় তাঁর। বর্ষীয়ান নেতার মৃত্যুতে টুইটে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও।
ক্রেতা সুরক্ষা দফতরের পাশাপাশি রাজ্যে স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি দফতরেরও মন্ত্রী ছিলেন সাধন। তাঁর অসুস্থতার জন্য গত আগস্ট মাসে ওই দু’টি দফতরের দায়িত্ব দেওয়া হয়েছিল সুব্রত মুখোপাধ্যায়কে। তবে সুব্রতের আচমকা মৃত্যুতে ফের হাতবদল হয় ওই দুই দফতরের। সাধনকে অবশ্য দফতরহীন মন্ত্রী রেখে দেন মুখ্যমন্ত্রী মমতা।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top