News Flash

Image

CPIM : শহরে বাম ছাত্র যুব সংগঠনের বাইক মিছিল

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি : বেকারদের কর্মসংস্থান এবং কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরোধিতা করে শুক্রবার রাজধানী আগরতলা শহরে প্রতিবাদ-বিক্ষোভ বাইক রেলী সংগঠিত করেছে বাম ছাত্র যুব সংগঠন। চারটি বাম ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয়ের সামনে থেকে বাইক রেলী শুরু হয়। এই রেলিটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয়ের সামনে এসে সমবেত হয়।


সেখানে বক্তব্য রাখেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক। বক্তব্য রাখতে গিয়ে পলাশ ভৌমিক বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার যে বাজেট প্রস্তাব পেশ করেছে তাতে বেকারদের কর্মসংস্থানের সুযোগ রাখা হয়নি। বর্তমান কেন্দ্রীয় বাজেটকে তিনি জন বিরোধী বাজেট বলে আখ্যায়িত করেন। এই বাজেটের প্রতিবাদে দেশজুড়ে ছাত্র-যুব সংগঠনসহ বিভিন্ন সংগঠন আন্দোলনে শামিল হয়েছে বলেও তিনি জানান।দেশের সচেতন নাগরিকদের এ ধরনের কর্পোরেট স্বার্থ-সংশ্লিষ্ট বাজেটের প্রতিবাদে সামিল হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top