News Flash

  • Home
  • মুখ্য খবর
  • PSUs : ত্রিপুরায় বিভিন্ন পিএসইউ এবং বোর্ডগুলিতে কর্মরতদের গ্রেচুইটি বাড়ছে
Image

PSUs : ত্রিপুরায় বিভিন্ন পিএসইউ এবং বোর্ডগুলিতে কর্মরতদের গ্রেচুইটি বাড়ছে

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি (হি. স.) : বিভিন্ন পিএসইউ এবং বোর্ডগুলিতে কর্মরতদের গ্রেচুইটি বাড়ছে। কারণ, ত্রিপুরা সরকার গ্রেচুইটি আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। তাতে, বিভিন্ন পিএসইউ এবং বোর্ডগুলিতে কর্মরতদের গ্রেচুইটি বেড়ে হচ্ছে ২০ লক্ষ টাকা। ২৯ মার্চ ২০১৮ সালের পর থেকে ওই সংস্থায় কর্মরত যাঁরা অবসরে গেছেন তাঁরা ওই সুবিধা পাবেন।


এ-বিষয়ে সম্প্রতি অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শংকর দে শিল্প ও বানিজ্য দফতরের সচিব ড. প্রশান্ত গোয়েল এবং বিভিন্ন পিএসইউ ও বোর্ডগুলির আধিকারিকদের সাথে বৈঠক করেছেন। বৈঠকে সার্বিক বিষয় সবিস্তারে বর্ণনা দিয়েছেন অ্যাডভোকেট জেনারেল। ত্রিপুরা সরকারের অধীনে কর্মচারীদের গ্রেচুইটি বৃদ্ধি করা হয়েছে। ফলে, বিভিন্ন পিএসইউ-তে একই নিয়ম চালু করার দাবিতে আদালতে একাধিক মামলা হয়েছে। তাতে, ত্রিপুরা সরকারের নানা সমস্যার সম্মুখীন হয়েছে।


ওই বৈঠকে আদালতের রায় সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়েছে। তাতে, সিদ্ধান্ত হয়েছে গ্রেচুইটি আইন সংশোধন করা হবে। সে মোতাবেক ২০১৮ সালের ২৯ মার্চের পর অবসরে গেছেন বিভিন্ন পিএসইউ এবং বোর্ডের সমস্ত কর্মীদের সংশোধীত হারে গ্রেচুইটি পাবেন। 

Releated Posts

প্রশাসনিক সংস্কার, ব্যবসা ও জীবনযাত্রার সহজীকরণ নিয়ে শীর্ষ সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস) : পরবর্তী প্রজন্মের প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের রূপরেখা নির্ধারণে কেন্দ্রীয় সরকারের সব মন্ত্রক ও…

ByBySandeep Biswas Jun 30, 2026

ত্রিপুরায় স্ব- সহায়ক দলের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী

আগরতলা, ৩০ জুন,২০২৬: কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী বলেছেন, ২০৪৭ সালে বিকশিত ভারত গঠন…

ByByReshmi Debnath Jun 30, 2026

চার বছরে সাইবার প্রতারণায় ত্রিপুরায় ৮৩ কোটিরও বেশি টাকার ক্ষতি, দ্রুত অভিযোগ জানানোর আহ্বান ডিজিপির

আগরতলা, ৩০ জুন: গত চার বছরে সাইবার প্রতারণার কারণে ত্রিপুরায় ৮৩ কোটিরও বেশি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এই…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

ডাক্তার দেখাতে গিয়ে আরও অসুস্থ রোগীরা, জিবি হাসপাতালে উপচে পড়া ভিড়, চরম ভোগান্তি

আগরতলা, ৩০ জুন: চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ থাকার প্রভাব এবার স্পষ্টভাবে পড়তে শুরু করেছে জিবি হাসপাতালে। মঙ্গলবার সকাল…

ByByTaniya Chakraborty Jun 30, 2026
Scroll to Top