News Flash

  • Home
  • বিদেশ
  • Covid19: সংক্ৰমণ ওঠানামা করছে আমেরিকায়, কোভিডে ফের বিপুল মৃত্যু
Image

Covid19: সংক্ৰমণ ওঠানামা করছে আমেরিকায়, কোভিডে ফের বিপুল মৃত্যু

ওয়াশিংটন, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): করোনার বাড়বাড়ন্ত কমতে শুরু করেছিল আমেরিকায়, কিন্তু বিগত ২৪ ঘন্টায় ফের অনেকটাই বাড়ল সংক্ৰমণ ও মৃত্যুর সংখ্যা। মার্কিন মুলুকে বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ১৪ হাজার ৬৬৮ জন, নতুন করে ১,১৪,৬৬৮ জন সংক্রমিত হওয়ার পর আমেরিকায় এযাবৎ ৭৯,৭৮৫,২৪১ জন কোভিডে আক্রান্ত হয়েছেন।

আমেরিকায় দৈনিক মৃত্যুর সংখ্যা ফের ২-হাজারের গন্ডি ছাড়িয়েছে, পৌঁছে গিয়েছে ৩-হাজারের দোরগোড়ায়। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে ২,৮০২ জনের। নতুন করে ২,৮০২ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৯ লক্ষ ৫২ হাজার ৬০৩ জনের। আমেরিকায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৫০,৮২১,০২০ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ২৮,০১১,৬১৮-এ পৌঁছেছে।

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top