News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Removing Auto Stand : নাগেরজলায় অটো স্ট্যান্ড সরাতে গিয়ে তুমুল ঝামেলা, পুর নিগমের মেয়রের হস্তক্ষেপে মিটমাট
Image

Removing Auto Stand : নাগেরজলায় অটো স্ট্যান্ড সরাতে গিয়ে তুমুল ঝামেলা, পুর নিগমের মেয়রের হস্তক্ষেপে মিটমাট

আগরতলা, ১৬ ফেব্রুয়ারি : রাজধানী আগরতলা শহরের নাগেরজলায় রাস্তার পাশে অটো স্ট্যান্ডটি সরিয়ে দেওয়া হয়েছে। তবে, ওই জায়গায় পাঁচটি করে একসাথে দাঁড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। এদিন, অটো স্ট্যান্ড সরাতে গিয়ে প্রশাসনের সাথে অটো চালকদের তুমুল ঝামেলা হয়েছে। শেষে পুর নিগমের মেয়রের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।


প্রসঙ্গত, নাগেরজলায় রাস্তার পাশ থেকে অটো স্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য বহুবার পুর নিগমের পক্ষ থেকে অটো মালিক এবং শ্রমিকদের অনুরোধ করা হয়েছে। এনিয়ে অটো শ্রমিকদের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে জনগণের সুবিধার্থে অটোস্ট্যান্ড সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাবে সম্মত হলেও একাংশ অটোচালক আপত্তি করছিলেন এবং সেখানেই অটো নিয়ে দাড়াতেন।


নাগেরজলায় রাস্তার দু’পাশে অটো দাঁড়িয়ে থাকার ফলে যানজট নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়ায়। তাতে জনগণের মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছিল। জনগণের এই সমস্যা দূর করার লক্ষ্যে পুর নিগমের তরফ থেকে বুধবার রাস্তার পাশের অটো স্ট্যান্ড সরিয়ে দিতে গেলে বেশ কিছু অটো শ্রমিক তাতে আপত্তি জানান। এমনকি তাঁরা পুর নিগমের কর্মী ও পুলিশ কর্মীদের গালাগাল শুরু করেন। এ নিয়ে তুমুল ঝামেলা শুরু হয়।


খবর পেয়ে আগরতলা পুর নিগমের মেয়র সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। পুর নিগমের মেয়র বিষয়টিতে হস্তক্ষেপ করেন। শেষ পর্যন্ত তাঁর হস্তক্ষেপে শ্রমিকরা অটোস্ট্যান্ড সেখান থেকে সরিয়ে নাগেরজলা স্ট্যান্ড-র ভেতর থেকে চলাচলের জন্য সম্মত হন। তবে পাঁচটি করে অটো স্ট্যান্ডের বাইরে রাস্তার পাশে দাঁড়াতে পারবে বলে অনুমতি দেওয়া হয়েছে। প্রশাসনের নির্দেশ অমান্য করে আবারো রাস্তার পাশে অটোস্ট্যান্ড তৈরি করার চেষ্টা করা হলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

Releated Posts

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

আত্মসমর্পণকারী জঙ্গিদের ডাকা বনধে ফের স্তব্ধ আসাম–আগরতলা জাতীয় সড়ক, ১১ দফা দাবিতে ৭২ ঘণ্টার অবরোধ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ১১ দফা দাবিকে সামনে রেখে ফের উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। আত্মসমর্পণকারী বৈরী…

ByByReshmi Debnath Sep 4, 2026

প্রায় ৩ কোটি টাকার মাদক উদ্ধার, আটক ৩

আগরতলা, ৩ সেপ্টেম্বর: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি এলাকায় পাথর বোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top