News Flash

  • Home
  • বিদেশ
  • ভূমিধস ও ঝড়ে বিধ্বস্ত ব্রাজিলের ট্যুরিস্ট টাউন, মৃত্যু কমপক্ষে ১৮ জনের
Image

ভূমিধস ও ঝড়ে বিধ্বস্ত ব্রাজিলের ট্যুরিস্ট টাউন, মৃত্যু কমপক্ষে ১৮ জনের

রিও ডি জেনেইরো, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): প্রবল বৃষ্টিতে ভূমিধস ও বন্যায় সম্পূর্ণ বিধ্বস্ত ব্রাজিলের ট্যুরিস্ট টাউন রিও ডি জেনেইরো। ভূমিধস ও বন্যায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৮ জনের, আহতের সংখ্যা অনেক। উদ্ধারকাজ চালাচ্ছে কমপক্ষে ১৮০ জন দমকল কর্মী ও আধিকারিক। রিও ডি জেনেইরোর পার্বত্য অঞ্চলে মঙ্গলবার ৩ ঘন্টায় ২৫.৮ সেন্টিমিটার (১০ ইঞ্চির চেয়ে বেশি) বৃষ্টিপাত হয়।

বৃষ্টির ফলে কাদামাটির ধস নামে, তলিয়ে যায় বহু ঘর-বাড়ি। বিভিন্ন স্থানে ধস নামে। পেট্রোপলিস শহর এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে জলের স্রোতে তলিয়ে যায় বাড়ি ও রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি। ভূমিধস ও বন্যায় এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে, এই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে রাশিয়ায় রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। সেখান থেকেই সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখছেন তিনি।

Releated Posts

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026

বিতর্কে জর্জরিত চীন-অর্থায়িত পোখরা বিমানবন্দরে অবশেষে শুরু হচ্ছে দৈনিক আন্তর্জাতিক উড়ান

কাঠমান্ডু, ১৭ জুন (আইএএনএস): উদ্বোধনের সাড়ে তিন বছরেরও বেশি সময় পর অবশেষে নেপালের পশ্চিমাঞ্চলে অবস্থিত চীন-অর্থায়িত পোখরা আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 17, 2026

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top