News Flash

  • Home
  • দিনের খবর
  • Lalu prasad yadav: হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট রয়েছে, মন্তব্য লালু পুত্র তেজস্বীর
Image

Lalu prasad yadav: হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট রয়েছে, মন্তব্য লালু পুত্র তেজস্বীর

পাটনা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): পশুখাদ্য কেলেঙ্কারির পঞ্চম মামলাতেও দোষী সাব্যস্ত হয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর সুপ্রিমো লালু প্রসাদ যাদব। শাস্তি ঘোষণা ২১ ফেব্রুয়ারি। কিন্তু, লালুর ছেলে তেজস্বী যাদবের বিশ্বাস, তাঁর বাবা বেকসুর খালাস হবেনই। তিনি বলেছেন, হাইকোর্টের পর তো সুপ্রিম কোর্টও রয়েছে।

পশুখাদ্য কেলেঙ্কারির ১৩৯.৩৫-কোটি টাকার ডোরান্ডা ট্রেজারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন লাল প্রসাদ যাদব। মঙ্গলবার লালুকে দোষী সাব্যস্ত করেছে রাঁচির বিশেষ সিবিআই আদালত। শাস্তি ঘোষণার আগে এদিন লালুর ছেলে তেজস্বী যাদব বলেছেন, “আদালতের রায় সবাইকে মেনে নিতে হবে। তবে, এটাই শেষ বিচার নয়। সাজা হয়েছে ৬ বার, আমরা সমস্ত মামলার জন্য হাইকোর্টে গিয়েছিলাম। সুতরাং, এটাই শেষ বিচার নয়। লালুজি অবশ্যই বেকসুর খালাস পাবেন। হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট আছে।”

Releated Posts

‘ব্রিটিশ আমলের থেকেও পরিস্থিতি খারাপ’, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের দফতরের সামনে বামেদের বিক্ষোভ

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দফতরের সামনে…

ByByNews Desk Sep 29, 2026

প্রাক্তন হিমাচল মন্ত্রী মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে বিজেপির শোক

শিমলা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): হিমাচল প্রদেশের প্রাক্তন মন্ত্রী এবং প্রবীণ নেতা মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে শোক প্রকাশ…

ByByNews Desk Sep 29, 2026

দুর্গাপুজোর নামে দুর্নীতি বরদাস্ত নয়, কড়া বার্তা বাংলার মন্ত্রী দিলীপ ঘোষের

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর নামে কোনও ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 29, 2026

অনুমতি ছাড়া অভিষেকের ‘সেবাশ্রয়’ শিবিরে চিকিৎসা, সরকারি ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা বিবেচনা

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top