News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিয়মিতকরণ সহ ৬ দফা দাবিতে মাদ্রাসা শিক্ষকদের ডেপুটেশন
Image

নিয়মিতকরণ সহ ৬ দফা দাবিতে মাদ্রাসা শিক্ষকদের ডেপুটেশন

আগরতলা, ১৪ ফেব্রুয়ারি : ত্রিপুরা মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের পক্ষ থেকে সোমবার বুনিয়াদি শিক্ষা অধিকর্তার কাছে ছয় দফা দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।


ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান শেষে সংগঠনের সভাপতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বিগত প্রায় ২৫ বছর ধরে মাদ্রাসার শিক্ষকরা অনিয়মিত ভাবে কাজ করে চলেছেন। তাদেরকে অবিলম্বে নিয়োগ করা সহ মাদ্রাসার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য রাজ্য সরকারের প্রতি তারা দাবি জানিয়েছেন।


সংগঠনের নেতৃবৃন্দ জানান, সর্বশিক্ষা এবং রামসায় অনেক আগেই মাদ্রাসা শিক্ষকদের জন্য প্রকল্পটি কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে। এই পুরোনো প্রকল্পের তেমন কোনো উন্নয়ন হয়নি। সে কারণে আর্থিক দিক দিয়ে মাদ্রাসার শিক্ষকরা বঞ্চিত হয়ে আসছেন। অথচ সর্বশিক্ষা এবং রামসার শিক্ষকরা নিয়মিত বেতন পাচ্ছেন। সমকাজে সমবেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের জন্য মাদ্রাসার শিক্ষকরা শিক্ষা অধিকর্তা এবং রাজ্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। অবিলম্বে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে মাদ্রাসা টিচাররা আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে স্পষ্ট ভাবে জানিয়েছেন।

Releated Posts

পঞ্চায়েত ধরোহর উদ্যোগে জাতীয় পর্যায়ের প্রকাশনায় ত্রিপুরার গ্রামীণ ঐতিহ্যের উজ্জ্বল উপস্থাপনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল: ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক, ত্রিপুরা সরকারের গ্রামীণ উন্নয়ন (পঞ্চায়েত) বিভাগের সহযোগিতায়, ‘গ্রামীণ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত ধর্মনগর, ক্ষতিগ্রস্ত প্রায় ১৪০টি বাড়িঘর

 ধর্মনগর, ২৮ এপ্রিল: গত কয়েকদিন ধরে চলা কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমা। প্রবল…

ByByReshmi Debnath Apr 28, 2026

উত্তর জেলায় বেআইনি কার্যকলাপ বৃদ্ধির অভিযোগ, পুলিশ সুপারের কাছে সাংবাদিকদের ডেপুটেশন

আগরতলা, ২৮ এপ্রিল: উত্তর ত্রিপুরা জেলায় বেআইনি ও অসামাজিক কার্যকলাপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে—এই অভিযোগ তুলে জেলা পুলিশ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বিউটি পার্লার, বিপাকে স্বাবলম্বী মহিলা, ঘটনা বামুটিয়ায়

আগরতলা, ২৮ এপ্রিল: মঙ্গলবার সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম…

ByByReshmi Debnath Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top