News Flash

  • Home
  • দিনের খবর
  • BJP : বিধাননগর, আসানসোলে অশান্তির অভিযোগ, পুনর্নিবাচনের দাবিতে কমিশনে বিজেপি
Image

BJP : বিধাননগর, আসানসোলে অশান্তির অভিযোগ, পুনর্নিবাচনের দাবিতে কমিশনে বিজেপি

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : হিংসার বাতাবরণের মধ্যেই ভোট হয়েছে উত্তর ২৪ পরগনা বিধাননগর এবং পশ্চিম বর্ধমানের আসানসোলে। এমন অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনের কাছে ওই দুই পুরনিগমে ভোট বাতিলের দাবি জানাল বিজেপি।

বিধাননগরে ভোটগ্রহণের দিন হিংসার ঘটনা ঘটতে পারে, এমন আশঙ্কা করে কেন্দ্রীয় বাহিনী চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। ওই আবেদনের ভিত্তিতে বিধাননগরের ভোট হিংসামুক্ত রাখতে রাজ্য নির্বাচন কমিশনারকে ব্যক্তিগত ভাবে দায়বদ্ধও করেছিল উচ্চ আদালত। কিন্তু তার পরেও ওই দুই পুরনিগম থেকেই হিংসা, রিগিং, বুথ দখল, ভোটারদের প্রভাবিত করার মতো ঘটনা প্রকাশ্যে এসেছে বলে দাবি করা হয়েছে কমিশনকে দেওয়া বিজেপির চিঠিতে।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সই করা চিঠিতে আরও অভিযোগ, দুই পুরনিগমেই হিংসার ঘটনা ঘটেছে পুলিশের চোখের সামনে। পুলিশ সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। বিজেপির আরও অভিযোগ, বিভিন্ন জায়গায় ‘ভুয়ো’ ভোটার ধরা পড়েছিল। কিন্তু পুলিশের সাহায্য নিয়েই তাঁরা পালাতে সক্ষম হয়েছেন। কমিশনের কাছে বিজেপির দাবি, এই পরিস্থিতিতে আসানসোল এবং বিধাননগর পুরনিগমের ভোটকে বাতিল করে পুনর্নিবাচন করা হোক।

Releated Posts

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ঝাড়খণ্ডে মাঠে মৃত হাতি, দুই দাঁত উধাও, শিকারিদের যোগের সন্দেহ

চাইবাসা, ২ অক্টোবর (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর থানার অন্তর্গত দীপাসাই টোলায় শুক্রবার সকালে একটি কৃষিজমি থেকে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কংগ্রেসের ভোট চুরির অভিযোগ যেন অসুরের মুখ থেকে ভগবদ্গীতা : কুমারস্বামী

বেঙ্গালুরু, ২ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেসের প্রতিবাদকে দ্বিচারিতা বলে আক্রমণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, স্মরণ ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top