News Flash

Image

BJP : একদিনের জন্য সোমবার করিমগঞ্জ আসছেন বিজেপি যুবমোর্চার প্রদেশ সভাপতি

করিমগঞ্জ (অসম), ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : একদিনের কর্মসূচি নিয়ে আগামীকাল সোমবার করিমগঞ্জ আসছেন ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ সভাপতি সিদ্ধাঙ্কু অঙ্কুর বরুয়া। তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন যুব মোর্চার প্রদেশ সম্পাদক তথা যুব মোর্চার করিমগঞ্জ জেলার প্রভারী মিমো দাস সহ সংগঠনের আরও কয়েকজন প্রদেশ স্তরের নেতা।

মোর্চার প্রদেশ সভাপতিকে শহরে স্বাগত জানাতে জেলা যুব মোর্চার প্রস্তুতি চূড়ান্ত। বিশাল বাইক রেলির মাধ্যমে শহরের সেন-কো পেট্রোল পাম্পের সম্মুখ থেকে প্রদেশ সভাপতিকে স্বাগত জানানো হবে। এদিন তিনি প্রথমে শহরের নীলমণি রোডে অবস্থিত বিএসএফ ক্যাম্পে গিয়ে সীমান্ত রক্ষী বাহিনীর জ‌ওয়ানদের সংবর্ধনা দেবেন। তাঁদের মিষ্টিমুখ‌ও করাবেন সিদ্ধাঙ্কু অঙ্কুর বরুয়া। তার পর শহরের বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে আয়োজিত মোর্চার সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন যুব মোর্চার প্রদেশ সভাপতি। আসন্ন পুরোভোটে মোর্চার ভূমিকা কী হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বরুয়া। সেই সঙ্গে জেলা স্তর থেকে বুথ স্তর পর্যন্ত মোর্চাকে শক্তিশালী করে তোলার কর্মপন্থা সম্বন্ধে পরামর্শ দেবেন মোর্চার প্রদেশ সভাপতি সিদ্ধাঙ্কু।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top