News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Arrested : কোটি টাকা মূল্যের ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার কাছাড়ের লক্ষ্মীপুরে, আটক তিন
Image

Arrested : কোটি টাকা মূল্যের ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার কাছাড়ের লক্ষ্মীপুরে, আটক তিন

শিলচর (অসম), ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : নেশাদ্রব্যের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযানে বড়সড় সাফল্য পাওয়া গেছে। গোপন সূত্রের নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কাছাড় জেলার অন্তর্গত লক্ষ্মীপুর সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) কুলপ্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে জয়পুর থানার ওসি সহ পুলিশ বাহিনী শনিবার গভীর রাতে বাগপুর দ্বিতীয় খণ্ড গ্রামে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণের নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট পাচারে জড়িত অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

ইয়াবা ট্যাবলেট পাচারের অভিযোগে ধৃত তিন পাণ্ডাদের জামখমাঙ হাওকিপ, নাজিম উদ্দিন ওরফে আইনউদ্দিন এবং রিপন উদ্দিন লস্কর ওরফে সেনাতই। জামখমাঙ হাওকিপের বাড়ি মণিপুরে। মণিপুরের চুড়াচাঁদপুরের টিএস মরকট গ্রামের প্রয়াত এনগামখলুন হাওকিপের ছেলে জামখমাঙ হাওকিপ। নিজাম উদ্দিনের বাড়ি কাছাড় জেলার সোনাই থানার অধীন ডুগনিপার গ্রামে। ডুগনিপারের নাসির উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন। অভিযুক্ত রিপন উদ্দিন লস্করের বাড়ি শিলচরের দুধপাতিল খকিলপার গ্রামে। তার বাবার নাম রফই উদ্দিন লস্কর।

ধৃতদের বিপুল পরিমাণের ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে পাকড়াও করা হয় বাগপুর দ্বিতীয় খণ্ড গ্রামে। বাগপুর দ্বিতীয় খণ্ড গ্রাম এলাকা শিলচর সদর থানার অধীনস্থ হওয়ায় ধৃত তিন ব্যক্তি সহ বাজেয়াপ্তকৃত ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটগুলো শিলচর সদর থানায় সমঝে দেওয়া হয়েছে, জানান লক্ষ্মীপুরের এসডিপিও কুলদীপ ভট্টাচার্য। বাজেয়াপ্তকৃত ইয়াবা ট্যাবলেটগুলোর বাজারমূল্য ন্যূনতম এক কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

Releated Posts

বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়তে নিয়ম শিথিল করল অসম মন্ত্রিসভা, উচ্চশিক্ষায় বিনিয়োগ টানতে বড় উদ্যোগ

গুয়াহাটি, ২ জুলাই (আইএএনএস): উচ্চশিক্ষায় বেসরকারি বিনিয়োগ বাড়াতে একাধিক গুরুত্বপূর্ণ নীতিগত সংস্কারের অনুমোদন দিল অসম মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী হিমন্ত…

ByByNews Desk Jul 2, 2026

অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে এআই রোডম্যাপ প্রকাশ করল অসম সরকার

গুয়াহাটি, ২ জুলাই (আইএএনএস): অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সুশাসন এবং বৈশ্বিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর দায়িত্বশীল ব্যবহার…

ByByNews Desk Jul 2, 2026

বন্যা মোকাবিলায় কেন্দ্র ও অরুণাচল সরকার একযোগে কাজ করছে: শিবরাজ সিং চৌহান

ইটানগর, ১ জুলাই (আইএএনএস): অরুণাচল প্রদেশের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় দু’দিনের সফরে গিয়ে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ…

ByByNews Desk Jul 1, 2026

মাদক দমনে এনসিবির সঙ্গে সমন্বয় আরও জোরদারের বার্তা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১ জুলাই (আইএএনএস): মাদক পাচার ও মাদকাসক্তির বিরুদ্ধে সমন্বিত, ধারাবাহিক এবং বহু-সংস্থার যৌথ উদ্যোগ আরও জোরদার করার…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top