News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Covid19 : ত্রিপুরায় কমছে দৈনিক সংক্রমণ, থেমে রয়েছে মৃত্যু মিছিল
Image

Covid19 : ত্রিপুরায় কমছে দৈনিক সংক্রমণ, থেমে রয়েছে মৃত্যু মিছিল

আগরতলা, ১২ ফেব্রুয়ারি (হি. স.) : ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমণ ক্রমশ কমছে। সেই সাথে গত কয়েকদিন ধরে মৃত্যু মিছিলও থেমে রয়েছে। করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা আড়াইশ-র দরজায় পৌছে যাওয়ায় স্বস্তি পাচ্ছেন ত্রিপুরাবাসী।
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৩৪৯ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ২০৫০ জনকে নিয়ে মোট ২৩৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ৮ জন এবং রেপিড অ্যান্টিজেনে ৯ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলে গত ২৪ ঘণ্টায় মোট ১৭ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেছে। দৈনিক সংক্রমণের হার বর্তমানে সামান্য বেড়ে হয়েছে ০.৭১ শতাংশ। গতকাল ৩৩১৭ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের দেহে নতুন করে করোনার সংক্রমণের খোজ মিলেছিল এবং দৈনিক সংক্রমণের হার ছিল ০.৬৬  শতাংশ। কারোর মৃত্যু হয়নি।


এদিকে, সুস্থতা স্বস্তি দিয়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ৬৮ জন করোনার সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন। তাতে বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ২৫৬ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০০৭৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৯৯৫৩৮ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.২৪ শতাংশ। তেমনি, সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.৮৩ শতাংশ। এদিকে ০.৯১ শতাংশ হয়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় কোন মৃত্যু না হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় ৯১৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, অনেকদিন বাদে পশ্চিম জেলাকে টপকে গিয়ে সংক্রমনে শীর্ষ হয়েছে উত্তর ত্রিপুরা জেলা। গত ২৪ ঘণ্টায় নতুন করে উত্তর ত্রিপুরা জেলায় ৭ জন, পশ্চিম জেলায় ৫, গোমতি জেলায় ১ জন, ঊনকোটি জেলায় ১ জন, সিপাহীজলা জেলায় ২ জন এবং ধলাই জেলায় ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। খোয়াই এবং দক্ষিণ জেলায় কেউ করোনা আক্রান্ত হননি। 

Releated Posts

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

আত্মসমর্পণকারী জঙ্গিদের ডাকা বনধে ফের স্তব্ধ আসাম–আগরতলা জাতীয় সড়ক, ১১ দফা দাবিতে ৭২ ঘণ্টার অবরোধ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ১১ দফা দাবিকে সামনে রেখে ফের উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। আত্মসমর্পণকারী বৈরী…

ByByReshmi Debnath Sep 4, 2026
Scroll to Top