News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের পারদ-পতন তিলোত্তমায়, শৈলশহরে জাঁকিয়ে শীত
Image

ফের পারদ-পতন তিলোত্তমায়, শৈলশহরে জাঁকিয়ে শীত

কলকাতা, ১২ ফেব্রুয়ারি (হি.স.): ফের শীতের প্রত্যাবর্তন কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে। শনিবার কলকাতায় একধাক্কায় অনেকটাই নামল তাপমাত্রার পারদ। ১৭ ডিগ্রি থেকে তাপমাত্রা নেমে, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি। এক ধাক্কায় তিন ডিগ্রি তাপমাত্রা নামায় সপ্তাহান্তে শীত বেশ ভালোই অনুভূত হচ্ছে। ফেব্রুয়ারির মাঝামাঝিতে শীতের আমেজ ফিরল মহানগরীতে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শীতের আমেজ বজায় থাকবে। তবে তারপর থেকেই চড়বে তাপমাত্রা। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলার দিকে পরিষ্কার থাকবে আকাশ।

নামমাত্র তাপমাত্রা বাড়ল শৈলশহরে। সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি থেকে বেড়ে হল ২ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়ে ১২ ডিগ্রি। বৃষ্টি সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের ৫ জেলাতে। শনিবার সকালেও রাজ্যের বিভিন্ন জেলায় কুয়াশা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশ পরিষ্কার হয়ে যায়। ঝলমলে রোদ ওঠে কলকাতা-সহ প্রায় সমস্ত জেলাতেই।

Releated Posts

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ঝাড়খণ্ডে মাঠে মৃত হাতি, দুই দাঁত উধাও, শিকারিদের যোগের সন্দেহ

চাইবাসা, ২ অক্টোবর (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর থানার অন্তর্গত দীপাসাই টোলায় শুক্রবার সকালে একটি কৃষিজমি থেকে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কংগ্রেসের ভোট চুরির অভিযোগ যেন অসুরের মুখ থেকে ভগবদ্গীতা : কুমারস্বামী

বেঙ্গালুরু, ২ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেসের প্রতিবাদকে দ্বিচারিতা বলে আক্রমণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, স্মরণ ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top