News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুড়াইবা‌ড়ি‌তে রং-বোঝাই ক‌ন্টেনার থে‌কে উদ্ধার দশ লক্ষা‌ধিক টাকার ফে‌ন্সিডিল
Image

চুড়াইবা‌ড়ি‌তে রং-বোঝাই ক‌ন্টেনার থে‌কে উদ্ধার দশ লক্ষা‌ধিক টাকার ফে‌ন্সিডিল

চুড়াইবা‌ড়ি (ত্রিপুরা), ১০ ফেব্রুয়ারি (হি.স.) : অসমের সীমান্তবর্তী উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ি পুলিশের অভিযানে দূরপাল্লার একটি কন্টেনার (পণ্যবাহী ট্রাক) থেকে উদ্ধার হয়েছে নেশাযুক্ত কফ সিরাপ ফেন্সি‌ডিল। তবে নেশাদ্রব্য পাচারের অভিযোগে কাউকে ধরতে পারেনি পুলিশ, লরি ছেড়ে পালিয়ে গা ঢাকা দিয়েছে চালক ও খালাসি।

জানা গে‌ছে, বুধবার সন্ধ্যারাতে এনএল ০১ এসি ১৪০৭ নম্বরের রং-বোঝাই এক‌টি কন্টেনার গুয়াহাটি (অসম) থেকে রাজধানী আগরতলা যাচ্ছিল। কন্টেনারটি অসমের বাজা‌রিছড়া থানাধীন আন্তঃরাজ্য সীমান্তে চুড়াইবা‌ড়ি (অসম ভূখণ্ড) ওয়াচপোস্টের কর্তব্যরত পু‌লি‌শের চো‌খে ধু‌লো ত্রিপুরার প্রবেশদ্বার চুড়াইবা‌ড়ি পু‌লিশ চেকগেটে আসে। এখানে ত্রিপুরা পুলিশ কন্টেনারের গতিরোধ করতে সিগন্যাল দেয়।

কিছুদূর এগিয়ে সেলট্যাক্স কার্যালয়ের সামনে গিয়ে গাড়ি ছেড়ে পালিয়ে গা ঢাকা দেয় চালক ও সহ-চালক তথা থালাসি। পুলিশও ছুটে গিয়ে কন্টেনারটিকে অন্য চালক দিয়ে থানায় নিয়ে এসে তালাশি চালিয়ে রঙের কার্টুনের নীচ থেকে ২০০ কার্টুনে মোট ২০ হাজার শিশি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে। বাজেয়াপ্তকৃত ফেন্সিডিলগুলির কালোবাজারে মূল্য কমপক্ষে দশ লক্ষা‌ধিক টাকা হ‌বে ব‌লে মনে করছে পু‌লিশ। এদিকে ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে আসেন ধর্মনগ‌রের মহকুমা পুলিশ আধিকারিক। তিনি জানান, কন্টেনারের চালককে খুঁজে বের করতে জাল পাতা হয়েছে।

Releated Posts

মিছিল করে লেফুঙ্গা ব্লকের ৫ ভিসিতে তিপরা মথা মনোনীত প্রার্থীদের মনোনয়ন দাখিল, উপস্থিত সিইএম

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচন। আগামী ২৮ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

গাড়ি রাখা নিয়ে বিবাদ, যুবকের উপর হামলা, অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: সামান্য গাড়ি রাখা নিয়ে বিবাদকে কেন্দ্র করে উদয়পুরের খিলপাড়া সিএনজি স্টেশনে এক যুবকের উপর হামলার…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

উদয়পুরে ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ৮২ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও মহান শিক্ষাবিদ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ উদয়পুরের রাজর্ষি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

রাজন্য আমলের ঐতিহ্য মেনে দুর্গাবাড়িতে ‘কাঠাম খিলি’, জন্মাষ্টমীতে ধর্মীয় আবহ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এ বছরও রাজন্য আমল থেকে চলে আসা ঐতিহ্যবাহী রীতি মেনে রাজধানী আগরতলা…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top