News Flash

  • Home
  • ত্রিপুরা
  • IGM Hospital : ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে অনলাইন বুকিং পরিষেবা চালু হচ্ছে
Image

IGM Hospital : ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে অনলাইন বুকিং পরিষেবা চালু হচ্ছে

আগরতলা, ৯ ফেব্রুয়ারি : ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে অনলাইন বুকিং পরিষেবা চালু করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এই পরিষেবা চালু হলে যে কোন রোগী বা তার পরিবারের লোকজনরা অনলাইনে রোগীর নাম লিপিবদ্ধ করে নির্ধারিত সময়ে রোগী নিয়ে হাসপাতালে এসে পরিসেবা গ্রহণ করতে পারবেন। এই পরিষেবা চালু হয়ে গেলে দীর্ঘ লাইনে অপেক্ষা করে চিকিৎসার সুযোগ গ্রহণ করতে হবে না। এই পরিষেবার সুযোগ আরো সহজ হয়ে যাবে।


বুধবার বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর দিলীপ দাস আইজিএম হাসপাতালে পরিদর্শনকালে সাংবাদিকদের অবহিত করে এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানান। তিনি বলেন, আইজিএম হাসপাতালে চিকিৎসা পরিষেবার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বিগত সরকারের আমলের সমালোচনা করতে গিয়ে বলেন, ১১৮ বছরের পুরনো এই হাসপাতালকে বিগত সরকারের আমলে ঐতিহ্য বিনষ্ট করে দেওয়া হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে আইজিএম হাসপাতালে পরিষেবা উন্নয়নের লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই পরিষেবার মান অনেক উন্নত হয়েছে। আরো একটি বহুতল দালান বাড়ি তৈরি হয়েছে। নতুন বাড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা শীঘ্রই চালু হবে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন। বর্তমান সরকার আইজিএম হাসপাতালে চিকিৎসা পরিষেবায় ঐতিহ্য ফেরানোর যাবতীয় প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলেও জানিয়েছেন বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর দিলীপ দাস।

Releated Posts

বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার

আগরতলা, ২৭ এপ্রিল : গতকাল গভীর রাতে সোনামুড়া থানাধীন চারটি কুলুবাড়ি, এনসিনগর, দুর্গাপুর এবং শ্রীমন্তপুর ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

আগরতলায় ২০২৭ আদমশুমারি উপলক্ষে রাজ্যস্তরের কর্মশালা, ডিজিটাল পদ্ধতিতে হবে জনগণনা

আগরতলা, ২৭ এপ্রিল: প্রজ্ঞা ভবনে ২০২৭ সালের আদমশুমারির প্রথম পর্যায়ের প্রস্তুতি নিয়ে একদিনের রাজ্যস্তরের গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়।…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

আগরতলা, ২৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে কালবৈশাখী…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top