News Flash

  • Home
  • মুখ্য খবর
  • BSF firing : ত্রিপুরায় সীমান্তে পাচার, বিএসএফের গুলিতে দুই পাচারকারী আহত
Image

BSF firing : ত্রিপুরায় সীমান্তে পাচার, বিএসএফের গুলিতে দুই পাচারকারী আহত

বক্সনগর(ত্রিপুরা), ৯ ফেব্রুয়ারি (হি. স.) : আবারও সীমান্তে পাচারকারীদের থামাতে বিএসএফের গুলি ছুড়তে হয়েছে। নন-ল্যাথেল বন্দুকের ছুড়া গুলিতে দুই পাচারকারী গুরুতর আহত হয়েছেন। সিপাহীজলা জেলায় কলমচৌড়া থানাধীন রহিমপুর সীমান্তে ওই ঘটনায় আহত দুই পাচারকারী বর্তমানে জি বি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। স্থানীয়দের দাবি, ওই দুই যুবক নিরীহ। পাচারের সাথে তাঁরা যুক্ত নন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


পুলিশ জানিয়েছে, বক্সনগরের রহিমপুর সীমান্ত গ্রামে বিএসএফের গুলিতে দুই যুবক গুরুতর ভাবে আহত হয়েছে। ইকবাল হোসেন এবং সোহাগ হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাচারকারী সন্দেহে বিএসএফ জওয়ানরা বুধবার সকালে তাদের লক্ষ্য করে নন-ল্যাথেল বন্দুক থেকে গুলি ছুড়েন। ঘটনাকে কেন্দ্র করে রহিমপুর সীমান্ত এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।


পুলিশের দাবি, বুধবার সকাল ৬ টা নাগাদ বিএসএফ জওয়ানরা রহিমপুর সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। তখন তাঁরা লক্ষ্য করেন দুই যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছেন। তারা সীমান্তের ওপারে কিছু পাচারের চেষ্টা করছে বলে নজরে আসে বিএসএফের। সঙ্গে সঙ্গে বিএসএফ জওয়ানরা তাদের থামতে বলেন এবং থামানোর লক্ষ্যে গুলি ছুড়েন। বিএসএফের গুলিতে দুজনই গুলিবিদ্ধ হন। গুলির আওয়াজে সীমান্ত এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। এলাকার মানুষজন ঘর থেকে বেরিয়ে ছোটাছুটি করতে শুরু করেন।
পুলিশ আরো জানিয়েছে, গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয় লোকজন প্রথমে নিয়ে যান বক্সনগর প্রাথমিক হাসপাতালে। সেখান থেকে তাদেরকে স্থানান্তর করা হয় জিবি হাসপাতালে। বর্তমানে তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। তাদের পায়ে গুলি লেগেছে।


প্রসঙ্গত, রহিমপুর সীমান্ত এলাকা দিয়ে প্রায় সময় নানা ধরনের পণ্য এবং নেশাজাতীয় সামগ্রী বাংলাদেশে পাচার হচ্ছে। সাম্প্রতিককালে পাচার রোধে বিএসএফ জওয়ানরা কঠোর মনোভাব গ্রহণ করেছে। বুধবার সাতসকালে পাচারকারীরা পাচারের উদ্দেশ্যে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তখনই বিএসএফ জওয়ানরা তাদেরকে চ্যালেঞ্জ জানান।


এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই দুই যুবক নিরপরাধ। তাঁরা সীমান্ত গ্রামের বাসিন্দা। তারা পাচারের সঙ্গে জড়িত নন। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়ে বিএসএফ সাধারণ মানুষকে হয়রানি করছে। মারধরে উদ্যত হচ্ছে, এমনকি গুলি চালিয়ে যখম করছে। ঘটনার খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিএসএফ এবং পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় কমলা সতর্কতা: ঝড়-বৃষ্টির পূর্বাভাসে সতর্ক থাকার নির্দেশ প্রশাসনের

আগরতলা, ২৭ এপ্রিল: ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী দুই দিন ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

খুমুলুঙে টিটিএএডিসি-র নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ

আগরতলা, ২৭ এপ্রিল : ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান এডিসি সদর দপ্তর…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

ঝুলন্ত মৃতদেহ উদ্ধার বৃদ্ধের, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ২৭ এপ্রিল: নিজ বাড়ির বারান্দায় এক প্রবীণ ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই তেলিয়ামুড়া থানাধীন জয়ন্ত কলইপাড়া…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

এডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট বিজেপির

আগরতলা, ২৬ এপ্রিল: এডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে বিজেপি। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান প্রাক্তন সাংসদ…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top