News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জি বি হাসপাতালে বিনা চিকিত্সায় রোগীর মৃত্যুর অভিযোগ
Image

জি বি হাসপাতালে বিনা চিকিত্সায় রোগীর মৃত্যুর অভিযোগ

আগরতলা, ৭ ফেব্রুয়ারি : আবারো রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে জিবি হাসপাতাল চত্বরে তীব্র ক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অবশেষে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মৃতের  নাম সম্রাট দেববর্মা।
জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছিলেন সম্রাট দেববর্মা। দুর্ঘটনাটি ঘটে ছিল উদয়পুরে। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। জিবি হাসপাতালে নিয়ে আসা হলে তার উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বলে মৃতের পরিবারের লোকজনদের অভিযোগ। সে কারণেই তার মৃত্যু হয়েছে বলেও তারা অভিযোগ এনেছেন।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top