News Flash

  • Home
  • দেশ
  • ডোনার নাচের স্কুলে সরস্বতী পুজোয় অঞ্জলি দিলেন মহারাজ
Image

ডোনার নাচের স্কুলে সরস্বতী পুজোয় অঞ্জলি দিলেন মহারাজ

কলকাতা, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : শনিবার বাণীবন্দনায় মাতলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সরস্বতী পুজোর দিনে অঞ্জলি দিলেন তিনি। এদিন সকাল সকাল বাড়ির পাশে স্ত্রী ডোনার স্কুলে অঞ্জলি দিতে গিয়েছেন তিনি। উপস্থিত সবার সঙ্গে কথা বলতেও দেখা যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতিকে।

সরস্বতী পুজোয় কলকাতায় থাকলে সাধারণত স্ত্রী ডোনার নাচের স্কুল দীক্ষা মঞ্জরীতে অঞ্জলি দিতে যান সৌরভ। এ বারেও তার অন্যথা হয়নি। তবে এ বার একাই ছিলেন তিনি। মেয়ে সানার পড়াশোনার জন্য ডোনা তাঁর সঙ্গে লন্ডনে রয়েছেন। অঞ্জলি দেওয়ার পরে সেখানে উপস্থিত অনেককেই দেখা যায় সৌরভের সঙ্গে ছবি তুলতে।
রবিবার থেকে আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজ শুরু হচ্ছে ভারতের। সেই কারণে আমেদাবাদ উড়ে যাওয়ার কথা সৌরভের। তার আগে কলকাতায় সরস্বতী পুজোতে অংশ নিলেন তিনি।

Releated Posts

অযোধ্যা রামমন্দিরে অনুদান তছরুপ বিতর্ক: চম্পত রাইয়ের পদত্যাগ গ্রহণ, অন্তর্বর্তী প্রধান হিসেবে কৃষ্ণ মোহনের নিয়োগ; সব ধর্মীয় নিদর্শন নিরাপদ বলে ট্রাস্টের দাবি

অযোধ্যা, ৬ জুলাই (আইএএনএস) : অনুদান তছরুপের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকে শ্রী রাম…

ByBySandeep Biswas Jul 6, 2026

নিতিন নবীনের সরল জীবনযাপনের প্রশংসায় প্রধানমন্ত্রী, বিরোধীদের কটাক্ষ ঘিরে রাজনৈতিক তরজা তীব্র

নয়াদিল্লি, ৬ জুলাই (আইএএনএস): বিরোধীদের কটাক্ষ এবং তা ঘিরে রাজনৈতিক বাকযুদ্ধের মধ্যেই নরেন্দ্র মোদী বিজেপির জাতীয় সভাপতি নিতিন…

ByByNews Desk Jul 6, 2026

জয়পুরের সুমেল গ্রামে ‘সহকার বন’ প্রকল্পের সূচনা অমিত শাহের, সমবায় খাতের উন্নয়নে প্রতিশ্রুতির কথা জানালেন ভজনলাল শর্মা

জয়পুর, ৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ সোমবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে সমবায় মন্ত্রকের পঞ্চম প্রতিষ্ঠা…

ByByNews Desk Jul 6, 2026

পশ্চিমবঙ্গের তিন রাজ্যসভা আসনে ২৪ জুলাই উপনির্বাচন, ফল প্রকাশও সেদিনই

কলকাতা, ৬ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের শূন্য হওয়া তিনটি রাজ্যসভা আসনের উপনির্বাচন আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। ভোটগণনা ও…

ByByNews Desk Jul 6, 2026
Scroll to Top