News Flash

  • Home
  • দেশ
  • TMC : প্রার্থী তালিকায় নিয়ে ‘মর্মাহত’ অখিল, কাঁথিতে ক্ষোভ
Image

TMC : প্রার্থী তালিকায় নিয়ে ‘মর্মাহত’ অখিল, কাঁথিতে ক্ষোভ

কলকাতা, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : আসন্ন পুরসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই সর্বত্র ক্ষোভের দানা বেধেছে। এবার এই ক্ষোভের আগুন জ্বলল পূর্ব মেদিনীপুরেও। দাদার অনুগামী হিসেবে আজও যাঁরা এলাকা দাপিয়ে বেড়ান, তাঁরা কাঁথি পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা পেলেন, এই অভিযোগ তুলে তৃণমূলের নির্বাচন কমিটির আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন খোদ মন্ত্রী অখিল গিরি। তৃণমূলের তরফে কাঁথি ও এগরা নির্বাচন কমিটির আহ্বায়ক অখিলের দেওয়া তালিকা টপকে, কার অঙ্গুলি হেলনে প্রার্থী বাছাই হল তা নিয়ে সম্পূর্ণ অন্ধকারে মন্ত্রী নিজেই।

প্রার্থী তালিকা নিয়ে এত সহজে যে কাঁথির তৃণমূল কর্মীরা থামছেন না, তা শনিবারও স্পষ্ট। শনিবার সকালের মধ্যেই কাঁথির অধিকাংশ এলাকায় প্রার্থী বদলের দাবিতে পোস্টার পড়ে গিয়েছে। অখিলের যুক্তি, ‘‘দলের রাজ্য কমিটির তরফে কাঁথি ও এগরা পুরসভার জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিটি গড়া হয়েছিল। যাঁর আহ্বায়ক ছিলাম আমি।’’ কী ভাবে তিনি প্রার্থী তালিকা তৈরি করেছিলেন তার বর্ণনা দিয়ে অখিল জানান, ‘‘প্রতি ওয়ার্ডের নেতৃত্বকে নিয়ে দু’বার বৈঠক করে তবেই প্রার্থী তালিকা তৈরি হয়েছিল, সেই তালিকা অনুমোদন পেল না।
তাই শনিবারই আমি তৃণমূলের রাজ্য সভাপতির কাছে আহ্বায়ক পদ থেকে ইস্তফাপত্র পাঠিয়ে দেব।’’

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top