News Flash

  • Home
  • দেশ
  • Delhi : সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল রাজধানী দিল্লি
Image

Delhi : সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল রাজধানী দিল্লি

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): ঘন কুয়াশা ও শীতের আবহে ঘুম ভাঙল দিল্লিবাসীর। শনিবার সকালে মাত্রাতিরিক্ত কুয়াশা ছিল দিল্লিতে, রাজধানী সংলগ্ন অন্যান্য জেলাতেও ছিল কুয়াশার আবরণ। একইসঙ্গে জম্পেশ ঠান্ডা ছিল দিল্লিতে। কুয়াশার কারণে দিল্লির রাজপথে এদিন সকালে যানবাহন চলাচল ধীরে গতিতে চললেও, দিল্লি বিমানবন্দরে বিমান ওঠানামায় কোনও বিঘ্ন হয়নি। দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতার যথেষ্ট অভাব ছিল দিল্লি বিমানবন্দরে। তবে, সমস্ত বিমান সঠিক সময়ে ওঠানামা করেছে।

দিল্লিতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস, ৬ ডিগ্রি পারদ পতনে রাজধানীতে এদিন যথেষ্ট ঠান্ডা ছিল। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছেন, সকাল ৮.৩০ মিনিট ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লি, পঞ্জাব ও হরিয়ানাতেও ছিল কুয়াশা। কুয়াশার চাদরে ঢাকা ছিল উত্তর প্রদেশের আগ্রা ও লখনউ। দিল্লি, হরিয়ানা, পঞ্জাব ও উত্তর প্রদেশে কুয়াশার প্রভাবে দৃশ্যমানতা একেবারে তলানিতে পৌঁছে যায়।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top