News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest : ইট ভাট্টার শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি
Image

Protest : ইট ভাট্টার শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি

আগরতলা, ৪ ফেব্রুয়ারি : রাজ্যের ইট ভাটার শ্রমিকদের মজুরী ২০% বৃদ্ধির দাবী সহ আরও কিছু বিষয় নিয়ে শুক্রবার শ্রম কমিশনারের দ্বারস্থ হন ইট ভাটা শ্রমিক ইউনিয়নের ত্রিপুরা রাজ্য কমিটি। রাজ্য সরকার এবং শ্রম দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। এদিনের তাদের কর্মসূচীর বিষয়ে বিস্তারিত জানান ইউনিয়নের প্রতিনিধিরা। সংগঠনের রাজ্য নেতা তপন দাস জানান, ২০১৮ সালে বিজেপি-আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে ইটভাটা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হয়নি। তাতে ইটভাটা শ্রমিকরা জটিল সমস্যার সম্মুখীন। তিনি আরো জানান, গত বামফ্রন্ট সরকারের আমলে ইটভাটা শ্রমিকদের প্রতি ন্যায় বিচার করা হয়নি। অবিলম্বে ইটভাটা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করার দাবি জানিয়েছেন তিনি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন: সাতচাঁদে মিছিল করে ১০১ আসনে সিপিআইএমের মনোনয়ন জমা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সাতচাঁদ ব্লকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিল বামফ্রন্ট…

ByByReshmi Debnath Sep 4, 2026

লাইসেন্স ছাড়া তামাক বিক্রিতে কড়া নজর, উদয়পুরে পৌর পরিষদ ও মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা, ৪ সেপ্টেম্বর:লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুর পৌর পরিষদ ও মহকুমা প্রশাসন।…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

কমলপুরের লাম্বুতে বিষধর কিং কোবরার হানা, আতঙ্কিত এলাকাবাসী

কমলপুর, ৪ সেপ্টেম্বর:কমলপুরের লাম্বু এলাকায় হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির বিষধর কিং কোবরার। জনবসতিপূর্ণ এলাকায় সাপটিকে দেখতে পেয়ে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top