News Flash

  • Home
  • বিদেশ
  • কারাগার থেকে ১৪ মহিলা বন্দিকে মুক্তি দিল তালিবান সরকার
Image

কারাগার থেকে ১৪ মহিলা বন্দিকে মুক্তি দিল তালিবান সরকার

কাবুল, ৪ ফেব্রুয়ারি (হি. স.) : কাবুলের এক কারাগার থেকে ১৪ মহিলা বন্দিকে মুক্তি দিল তালিবান সরকার। তালিবান সরকারের এমন সিদ্ধান্তে আশার আলো দেখছেন মানবাধিকার কর্মীরা।

শুক্রবার আফগানিস্তানের স্থানীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ক্ষমতায় ফেরার পরেই দেশের বিভিন্ন কারাগারে থাকা মহিলা বন্দিদের মুক্তির বিষয়ে এক কমিটি গঠন করেছিল তালিবান সরকার। পাঁচ সদস্যের কমিটির মূল্যায়নের ভিত্তিতেই বৃহস্পতিবার কাবুলের কারাগার থেকে ১৪ মহিলা কয়েদিকে ছেড়ে দেওয়া হয়।’ যাদের মুক্তি দেওয়া হয়েছে, তারা বেআইনি এবং শরিয়া আইনের পরিপন্থী কাজকর্ম না করার প্রতিশ্রুতি দিয়েছেন।’ রাজনৈতিক পালাবদলের পরেই কম লঘু অপরাধমূলক কাজকর্মে জড়িত বেশ কয়েজকজন বন্দিকে মুক্তি দিয়েছিল তালিবান সরকার।

Releated Posts

পিওকে-তে ৪০ জনের বেশি বিক্ষোভকারী নিহতের ঘটনায় পুলিশের পদক্ষেপের সাফাই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর, বললেন ‘ভারতের মতোই শত্রু’

ইসলামাবাদ, ২৯ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কড়া পদক্ষেপের সাফাই দিয়ে বিতর্কে…

ByByNews Desk Jul 29, 2026

হরমুজ ও বাব-আল-মান্দেবে বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা ভারতের, আন্তর্জাতিক জলপথে অবাধ নৌচলাচল দ্রুত পুনরুদ্ধারের দাবি

সংযুক্ত রাষ্ট্র, ২৯ জুলাই (আইএএনএস): হরমুজ প্রণালী এবং বাব-আল-মান্দেব প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আইনের…

ByByNews Desk Jul 29, 2026

ইউক্রেনের বন্দরনগরে আটকে ভারতীয় নাবিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: ভারতীয় দূতাবাস

কিয়েভ, ২৯ জুলাই (আইএএনএস): ইউক্রেনের চর্নোমর্স্ক বন্দরে একটি পণ্যবাহী জাহাজে আটকে পড়া ভারতীয় নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া…

ByByNews Desk Jul 29, 2026

দক্ষিণ-পশ্চিম জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

টোকিও, ২৮ জুলাই (আইএএনএস): দক্ষিণ-পশ্চিম জাপানে মঙ্গলবার ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে,…

ByBySandeep Biswas Jul 28, 2026
Scroll to Top