News Flash

  • Home
  • বিদেশ
  • ইউক্রেন সংকটের মধ্যেই চিন সফরে গেলেন পুতিন
Image

ইউক্রেন সংকটের মধ্যেই চিন সফরে গেলেন পুতিন

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.): ইউক্রেন ইস্যুতে মধ্যে চলমান সংকটের মধ্যে চিনসফরে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার শীতকালীন অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চিনের আমন্ত্রণ পেয়েই সেদেশে গেলেন পুতিন। ইউক্রেন পরিস্থিতিতে ভ্লাদিমির পুতিনের এই সফর বাড়তি গুরুত্ব পাবে বলেই মনে করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, অলিম্পিকসের উদ্বোধনের চেয়ে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ও পুতিনের বৈঠকে কী কথা হবে, সেদিকেই বিশ্বের বেশি নজর থাকবে। পর্যবেক্ষকরা বলছেন, ওই বৈঠকে বিশ্বের দুই মোড়ল দেশের প্রধানের কথাবার্তায় যে ইউক্রেন ইস্যু প্রধান্য পাবে, এতে কোনও সন্দেহ নেই। রাশিয়ার প্রেসিডেন্ট গত দুই দিনে চিনের বিভিন্ন সংবাদ মাধ্যমেয় যেসব সাক্ষাৎকার দিয়েছেন, এতে পরিষ্কার ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক’ পরিস্থিতি নিয়ে তাদের আলোচনা হবে। ব্যবসা, প্রতিরক্ষা ও নিরাপত্তা ছাড়াও গত এক দশকে চিন ও রাশিয়ার মধ্যে সম্পর্ক যে মাত্রায় বেড়েছে, এতে দুই পক্ষের কথা বলার বিষয়ের কোনও অভাব নেই বলেও মনে করছেন পর্যবেক্ষকরা।

এদিকে, ইউক্রেন সংকটের মধ্যেই বুধবার পেন্টাগন ঘোষণা করেছে, ইউরোপে আরও ২ হাজার সৈন্য পাঠাচ্ছে আমেরিকা। এছাড়া আরও ১ হাজার জার্মান সৈন্য যাচ্ছে রোমানিয়ায়। ইউরোপীয় ন্যাটো সদস্যদের ‘প্রতিরক্ষা’ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে। আমেরিকার দাবি, ইউক্রেন দখল করতেই সীমান্তে হাজার হাজার সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। কিন্তু ইউক্রেনে আক্রমণ করলে শুধু রাশিয়ার ওপর নয়, দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপরও নিষেধাজ্ঞা জারি করবে মার্কিন প্রশাসন।

Releated Posts

পিওকে-তে ৪০ জনের বেশি বিক্ষোভকারী নিহতের ঘটনায় পুলিশের পদক্ষেপের সাফাই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর, বললেন ‘ভারতের মতোই শত্রু’

ইসলামাবাদ, ২৯ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কড়া পদক্ষেপের সাফাই দিয়ে বিতর্কে…

ByByNews Desk Jul 29, 2026

হরমুজ ও বাব-আল-মান্দেবে বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা ভারতের, আন্তর্জাতিক জলপথে অবাধ নৌচলাচল দ্রুত পুনরুদ্ধারের দাবি

সংযুক্ত রাষ্ট্র, ২৯ জুলাই (আইএএনএস): হরমুজ প্রণালী এবং বাব-আল-মান্দেব প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আইনের…

ByByNews Desk Jul 29, 2026

ইউক্রেনের বন্দরনগরে আটকে ভারতীয় নাবিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: ভারতীয় দূতাবাস

কিয়েভ, ২৯ জুলাই (আইএএনএস): ইউক্রেনের চর্নোমর্স্ক বন্দরে একটি পণ্যবাহী জাহাজে আটকে পড়া ভারতীয় নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া…

ByByNews Desk Jul 29, 2026

দক্ষিণ-পশ্চিম জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

টোকিও, ২৮ জুলাই (আইএএনএস): দক্ষিণ-পশ্চিম জাপানে মঙ্গলবার ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে,…

ByBySandeep Biswas Jul 28, 2026
Scroll to Top