News Flash

  • Home
  • বিদেশ
  • চার সহকারীর পদত্যাগে আরও চাপে বরিস জনসন
Image

চার সহকারীর পদত্যাগে আরও চাপে বরিস জনসন

ইংল্যান্ড, ৪ ফেব্রুয়ারি (হি. স.) : লকডাউনে নিয়ম ভেঙে পার্টি করা নিয়ে আরও বিপাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন । করোনাকালে পার্টি করার জন্য বরিস জনসনের ওপর পদত্যাগের চাপ বেড়েই চলেছে। এরই মধ্যে তাঁর উপর চাপ বাড়িয়ে পদত্যাগ করেছেন তাঁর চিফ অব স্টাফসহ চারজন সহকারী।

করোনাকালে পার্টি করার জন্য বরিস জনসনের ওপর পদত্যাগের চাপ বেড়েই চলেছে। কনসারভেটিভ পার্টির বেশ কিছু সদস্য চান প্রধানমন্ত্রী পদত্যাগ করুক।বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার ১৭ জন কনসারভেটিভ এমপি জনসনের বিরুদ্ধে দলের কাছে অনাস্থার চিঠি দিয়েছেন। ৫৪ জন এমপি এ ধরনের চিঠি দিলে দলে নেতৃত্ব নিয়ে ভোট হবে। বিরোধী লেবার পার্টি ইতিমধ্যে পার্লামেন্টে জনসনের পদত্যাগ দাবি তুলেছে। এই মধ্যে পদত্যাগ করেছেন তাঁর চিফ অব স্টাফসহ চারজন সহকারী। প্রথমে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ডিরেক্টর অব কমিউনিকেশন জ্যাক ডয়েল, পলিসি প্রধান মুনিরা মির্জা পদত্যাগ করেন। এরপর পদত্যাগ করেন চিফ অব স্টাফ ড্যান রসেনফিল্ড এবং প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল ব্যক্তিগত সহকারী মার্টিন রেনল্ডস। এদের মধ্যে চিফ অব স্টাফ ড্যান রসেনফিল্ড দায়িত্ব নেওয়ার এক বছরের মধ্যে পদত্যাগ করলেন। জ্যাক ডয়েল ও মার্টিন রেনল্ডসের নাম পার্টিগেটে উঠেছে। মার্টিন রেনল্ডসই ২০২০ সালের মে মাসে ইমেল পাঠিয়ে ‘নিজের মদ নিজে আনো’ পার্টির আমন্ত্রণ জানিয়েছিলেন। আর পুলিশ যেসব পার্টি নিয়ে তদন্ত করছে, তার একটিতে যোগ দিয়েছিলেন জ্যাক ডয়েল। তবে বিদায়ী চার সহকারীকে ধন্যবাদ জানিয়েছেন বরিস জনসন। তিনি জানান, ওই চার সহকারী করোনাকালে যে কাজ করেছেন, সরকার ও ১০ ডাউনিং স্ট্রিটকে যেভাবে সাহায্য করেছেন, তাতে তিনি কৃতজ্ঞ।

Releated Posts

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

বহুমুখী সহযোগিতা আরও জোরদারে সম্মত ভারত ও পাপুয়া নিউ গিনি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): উন্নয়ন অংশীদারিত্ব, রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়-সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে…

ByByNews Desk Jun 13, 2026

বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা ও চাঁদাবাজি বৃদ্ধি নিয়ে উদ্বেগ, দ্রুত পদক্ষেপের দাবি সংখ্যালঘু অধিকার সংগঠনের

ঢাকা, ১৩ জুন (আইএএনএস): বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা, চাঁদাবাজি এবং বিশেষ করে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে চলা বিভিন্ন…

ByByNews Desk Jun 13, 2026

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিওর পর বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

ওয়াশিংটন, ১৩ জুন (আইএএনএস): স্পেস প্রযুক্তি সংস্থা ইলন মাস্ক-এর নেতৃত্বাধীন স্পেসএক্স-এর রেকর্ড গড়া শেয়ারবাজারে আত্মপ্রকাশের (আইপিও) পর বিশ্বের…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top