News Flash

  • Home
  • ভ্রমণ
  • শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকল দার্জিলিং, খুশির আবহ পর্যটকদের মধ্যে
Image

শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকল দার্জিলিং, খুশির আবহ পর্যটকদের মধ্যে

দার্জিলিং, ৪ ফেব্রুয়ারি (হি.স.): তুষারপাতের সৌজন্যে বরফের চাদরে ঢাকা পড়ল দার্জিলিং। শুক্রবার দার্জিলিংয়ের জোড়বাংলো, সান্দাকফু, টাইগার হিলে তুষারপাত হয়েছে। অন্যদিকে, সিকিমেও তুষারপাত হয়েছে। সিকিমের লাচুং, লাচেন, ছাঙ্গু লেক, কালাপাহাড় প্রভৃতি এলাকায় বরফ পড়েছে। ওই এলাকাগুলিতে তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এনিয়ে গত এক মাসে দার্জিলিংয়ে এই নিয়ে ৭ বার তুষারপাত হল। দেড় দশক পর এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

পাহাড়ে তুষারপাত ও সমতলে হয়েছে বৃষ্টি, শুক্রবার উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার ভোর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়। উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। শনিবারও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি বাড়বে।

Releated Posts

বৌদ্ধ ধর্মাবশেষ, অভিন্ন ঐতিহ্য ও ভারতের ‘বৌদ্ধ কূটনীতি’র রূপরেখা

নয়াদিল্লি, ৩ জুন (মতামত | আইএএনএস): বুদ্ধের পবিত্র ধর্মাবশেষ প্রদর্শন শুধু ধর্মীয় অনুষ্ঠান বা সাংস্কৃতিক আয়োজন নয়, বরং…

ByByNews Desk Jun 3, 2026

ত্রিপুরা সুন্দরী মন্দির : সংস্কৃতি ও প্রকৃতির মিলনস্থল

ত্রিপুরার অন্যতম প্রাচীন ও শ্রদ্ধেয় ধর্মীয় স্থান হলো ত্রিপুরা সুন্দরী মন্দির বা মাতাবাড়ি। এটি উদয়পুরে, গোমতী জেলার সদর…

ByBySandeep Biswas Jun 3, 2026

অসম নির্বাচনের মাঝেও কাজিরাঙায় পর্যটকদের ভিড়, আকর্ষণের কেন্দ্র একশৃঙ্গ গণ্ডার

গুয়াহাটি, ২ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির মধ্যেই অসমের বিখ্যাত কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে পর্যটকদের ভিড় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।…

ByByTaniya Chakraborty Apr 2, 2026

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এসইউসিআই-র বিক্ষোভ

আগরতলা, ১০ এপ্রিল: রান্নার গ্যাস ও পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সরব হয়েছে এসইউসিআই। আজ অবিলম্বে রান্নার গ্যাসের বর্ধিত…

ByByadmin Apr 10, 2025
Scroll to Top