News Flash

Image

পথ দুর্ঘটনায় আহত শিক্ষক

আগরতলা, ৪ ফেব্রুয়ারি : শালবাগান এলাকায় শুক্রবার সকালে পথদুর্ঘটনায় এক শিক্ষক গুরুতরভাবে আহত হয়েছেন। আহত শিক্ষকের নাম অভিজিৎ দাস। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ঘটনার বিবরণে জানা গেছে, শিক্ষক অভিজিৎ দাস অন্যান্য দিনের মতোই শুক্রবার সকালে বাইক নিয়ে কর্মস্থলের উদ্দেশ্যে রওয়ানা হন। শালবাগান এলাকায় একটি দ্রুতগামী মারুতি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। বাইক নিয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন শিক্ষক অভিজিৎ দাস। সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আহত শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।


তবে পালিয়ে যাওয়া গাড়িটি এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে। এদিকে নন্দন নগর এসডিও চৌমুহনী এলাকায় একটি দ্রুতগামী মারুতি গাড়ি একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাটি দুর্ঘটনার কবলে পড়ে।তাতে অটোচালক গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা আহত অটোচালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে অটোচালক জিবি হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে মারুতি গাড়ি দুর্ঘটনার পর পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে।তবে এক্ষেত্রেও গাড়িটি আটক করা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে। মারুতি গাড়ি চালকের অসাবধানতা এবং দ্রুতগামীতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Releated Posts

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top