News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা : পাচারকারীর ছুড়া ইটে মাথা ফাটল বিএসএফ জওয়ানের
Image

ত্রিপুরা : পাচারকারীর ছুড়া ইটে মাথা ফাটল বিএসএফ জওয়ানের

আগরতলা, ৪ ফেব্রুয়ারি (হি. স.) : ত্রিপুরায় পাচারকারীর ছুড়া ইটপাটকেলে বিএসএফ জওয়ানের কপাল ফেটে চৌচির হয়ে গেছে। তাঁর তিনটি সেলাই লেগেছে। দক্ষিণ ত্রিপুরা জেলায় রাঙ্গামুড়া বিওপি-র জওয়ানরা সীমান্তে পাচারকারীদের থামাতে গিয়ে ওই ঘটনা ঘটেছে। পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও ২৫ কেজি গাঁজা উদ্ধার করতে পেরেছেন।


বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, শুক্রবার ভোর রাতে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে রাঙ্গামুড়া বিওপি-র জওয়ানরা অভিযানে যান। সীমান্তে পাচারকারীদের পাকড়াও করতে গিয়ে প্রতিরোধের মুখোমুখি হন বিএসএফ জওয়ানরা। তিনি জানান, পাচারকারীরা বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। তাতে কনস্টেবল বিনোদ সুরেন কপালে আঘাত পান। তাঁকে সহকর্মীরা উদ্ধার নিকটবর্তী রাজনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিত্সকরা তাঁর কপালে তিনটি সেলাই করেছেন।


এদিকে, পাচারকারীরা ইট পাটকেল ছুড়ে সেখান থেকে পালিয়ে গেছে। বিএসএফ জওয়ানরা ওই এলাকা তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছেন। উদ্ধার করা গাঁজা পি আর বাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বিএসএফ জওয়ানকে আক্রান্ত করার ঘটনায় মামলা করা হয়েছে।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top